শিরোনাম
বাকেরগঞ্জে চাঁদার দাবিতে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর-লুটপাট উজিরপুরে পরকীয়ার অভিযোগে ছাত্রদল নেতা আটক, গণধোলাই; বিএনপি নেতার হস্তক্ষেপে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ উজিরপুরে স্বাস্থ্যসেবার উন্নয়নে সাংবাদিকদের সঙ্গে নবাগত কর্মকর্তার মতবিনিময় কলাপাড়ায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার পিরোজপুরে ৭ শিক্ষকের স্কুলে ৮ শিক্ষার্থী, এসএসসিতে সবাই ফেল দুমকিতে ইউএনও অপসারণের দাবিতে মানববন্ধন রাজাপুরে ১৩ শিক্ষকের ১২ পরীক্ষার্থী, পাস একজন রাজাপুরে বালুবাহী জাহাজের ধাক্কায় সেতু ভেঙে খালে, যোগাযোগ বন্ধ গৌরনদীতে মার্কিন রাষ্ট্রদূতের উপস্থিতিতে আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত

পটুয়াখালীতে বসুন্ধরা গ্রুপের শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

আপডেট: January 25, 2024

  • ফেইসবুক শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:: সমুদ্র কন্যা পটুয়াখালী জেলার উপকূলীয় এলাকার প্রত্যন্ত চরাঞ্চলের অসহায় দরিদ্ররা তীব্র শীতে কুকড়ে থাকে। আর এ সময় শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে বসুন্ধরা শুভসংঘ।

বুধবার পটুয়াখালীর জেলার দশমিনা উপজেলার চর বোরহান ও গলাচিপা উপজেলার চরবিশ্বাস ইউনিয়নের চরআগস্তি বসুন্ধরা শুভসংঘ স্কুল এলাকায় এক হাজার অসহায় দরিদ্রদের মধ্যে বসুন্ধরা গ্রুপের সহায়তায় কম্বল বিতরণ করা হয়।চরবোরহানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য এসএম শাহজাদা।

এ সময় এসএম শাহজাদা বলেন, উপকূলীয় দশমিনা ও গলাচিপা এলাকায় বসুন্ধরা গ্রুপের সহায়তা আমাদেরকে ঋণী করে দিয়েছে। আমরা চাইব বসুন্ধরা গ্রুপ এ এলাকার মানুষের জন্য আরও বেশি বেশি কাজ করুক।এ সময় আরও উপস্থিত ছিলেন দশমিনা উপজেলার নির্বাহী অফিসার নাফিসা নাজ নীরা প্রমুখ।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network