শিরোনাম
আমতলীতে গাঁজা ও ইয়াবাসহ মা ছেলে গ্রেফতার! সুমন হত্যাকারীদের কাউকেই ছাড় দেয়া হবেনা, বিচার নিশ্চিত করা হবে: কামরুল হাসান রুবেল এভাবে আর কোনো পুলককে গণমাধ্যম অঙ্গন থেকে হারাতে চাই না: আহমেদ আবু জাফর বাকেরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল ট্রলারসহ ১২ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী মৃত্যুর আগে যা লিখেছিলেন সাংবাদিক পুলক চ্যাটার্জি চরফ্যাশন স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি নূরুল ইসলাম নয়ন সাংবাদিক চাষী রমজানের রোগমুক্তি কামনায় জীবননগর প্রেসক্লাবে দোয়া মাহফিল কলসকাঠী বি.এম. একাডেমির শিক্ষার মান উন্নয়নে ছাত্র ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

পটুয়াখালীতে বিএনপির সংবর্ধনায় সন্ত্রাসী হামলা, আহত ১০

আপডেট: November 9, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

পটুয়াখালী জেলা বিএনপির নবনির্বাচিত আহ্বায়ক কমিটির পরিচিতি ও সংবর্ধনা সভায় সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন।রোববার বিকালে শহরের পুরানবাজার এলাকায় খান মহল কমিউনিটি সেন্টারে আয়োজিত সংবর্ধনা সভা চলাকালে আগত নেতাকর্মীদের ওপর হামলা করে সভা পণ্ড করে দেয় সন্ত্রাসীরা।

এ সময় হামলাকারীরা সভাস্থলে ভাংচুর চালায় এবং বিএনপি নেতাকর্মীদের লাঠি ও লোহার পাইপ দিয়ে পিটিয়ে সভাস্থল থেকে বের করে দেয়। খবর পেয়ে পুলিশের কয়েকটি টিম ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বিএনপির কেন্দ্রীয় সদস্য সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মুজিবুর রহমান টোটন জানান, গত ৩ নভেম্বর কেন্দ্রীয় বিএনপি কর্তৃক ঘোষিত নবগঠিত আহ্বায়ক কমিটিকে পটুয়াখালী সদর উপজেলা ও দুমকী উপজেলা বিএনপির পক্ষ থেকে সংবর্ধনা সভার আয়োজন করা হয়। রোববার বিকাল ৫টার দিকে ১০ থেকে ১৫ জনের একদল সন্ত্রাসী লাঠি ও লোহার পাইপ নিয়ে সভাস্থলে প্রবেশ করে সভায় যোগদানকারীদের ওপর হামলা চালায় এবং চেয়ার ভাংচুর করে। এ সময় সভায় যোগদানকারীদের পিটিয়ে সভাস্থল থেকে বের করে দিয়ে সভা পণ্ড করে দেয় সন্ত্রাসীরা। পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

হামলার জন্য ছাত্রলীগের সাবেক কিছু নেতাকর্মীর নেতৃত্বে তাদের শান্তিপূর্ণ সভার ওপরে হামলা চালিয়ে সভা পণ্ড করা হয়েছে বলে জানান দলের সদস্য সচিব স্নেহাংশু সরকার কুট্টি। তিনি আরও জানান, তার দলের কমপক্ষে ১০ জন নেতাকর্মীকে পিটিয়ে জখম করা হয়েছে। যাদের মধ্যে ছাত্রদলকর্মী শাকিল, রাফি, তাহের এবং মৎস্য দলের বাবুলসহ একাধিক নেতাকর্মী রয়েছেন। তারা বিভিন্ন প্রাইভেট ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন।

পটুয়াখালী সদর থানার ওসি আখতার মোর্শেদ বলেন, খবর পেয়ে পুলিশের কয়েকটি দল ঘটনাস্থলে পৌঁছায়। কিন্তু ততক্ষণে বিশৃঙ্খলা সৃষ্টিকারীরা ঘটনাস্থল ত্যাগ করে চলে যায়।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network