শিরোনাম
গৌরনদীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদযাপন লঞ্চঘাটে ৯ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার চরফ্যাশনে ৮ লাখ টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ আমতলীতে স্কুল শিক্ষার্থী ইমন হত্যার বিচার দাবিতে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের টেস্টে ঐতিহাসিক জয় ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, বাকেরগঞ্জে ছাত্রদল নেতাকে অব্যাহতি শারীরিক প্রতিবন্ধী জহিরুল ও ইদ্রিস মল্লিকের পাশে দাঁড়ালেন লন্ডন প্রবাসী মিজানুর রহমান খান নরওয়ে প্রবাসী সজিব! পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগে কর্মীসভা ও কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

পটুয়াখালীতে বিদেশি পিস্তলসহ বিএনপি নেতা আটক

আপডেট: November 7, 2024

  • ফেইসবুক শেয়ার করুন

পটুয়াখালী প্রতিনিধি:: পটুয়াখালীর মির্জাগঞ্জে বিদেশি অস্ত্রসহ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর ফরাজীকে আটক করেছে যৌথবাহিনী।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) ভোরে অভিযান চালিয়ে উপজেলার সুবিদখালী এলাকার তার নিজ বাসভবনের পৃথক দুটি কক্ষ থেকে গোলাবারুদ ও পিস্তল উদ্ধার করা হয়।বিষয়টি নিশ্চিত করেছেন মির্জাগঞ্জ আর্মি ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন রিমন রাফিন নিশাত।

তিনি বলেন, উদ্ধারকৃত পিস্তল ও গোলাবারুদ আমেরিকার তৈরি। আটক ব্যক্তি ও অস্ত্র থানায় হস্তান্তার করা হয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আগ্নেয়াস্ত্রের অবৈধ ব্যবহার রোধ এবং জাতীয় নিরাপত্তা বজায় রাখার লক্ষ্যে সুনির্দিষ্ট বুদ্ধিমত্তার ভিত্তিতে এ অভিযান চালানো হয়েছে। অস্ত্রটি কীভাবে ব্যবহার করা হয়েছিল তা নির্ধারণের জন্য তদন্ত চলছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network