শিরোনাম
নলছিটিতে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনতাই, গ্রেপ্তার ৭ তিন সহস্রাধিক নেতাকর্মীর মিছিল নিয়ে গণসমাবেশে চেয়ারম্যান প্রার্থী শওকত হাওলাদারের শক্তির জানান বরিশালে সন্তান না হওয়ায় সাত বছর সংসার করা স্ত্রীকে তা’লাক দিয়েছে স্বামী! উজিরপুরে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর, আটক ১ বাকেরগঞ্জে ভাতিজার হামলায় চাচার মৃত্যু, এলাকায় চাঞ্চল্য গোপন ভিডিও ধারণের অভিযোগ, স্বেচ্ছাসেবকদল নেতাকে গণধোলাই চরফ্যাশনে জাতীয় সমবায় দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা জীবননগরে গাঁজাসহ আটক ১, মোটরসাইকেল জব্দ চরফ্যাশনের এওয়াজপুরে সহস্রাধিক নেতাকর্মী নিয়ে তামিম সিকদারের বাইক শোডাউন, গণসংযোগ

পটুয়াখালীতে সড়ক দুর্ঘটনায় ২জন নিহত

আপডেট: May 2, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীতে মোটরসাইকেল-পিকআপের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। শনিবার (১ মে) সন্ধ্যা ৬টায় সদর উপজেলার বরিশাল-কুয়াকাটা মহাসড়কের ফতুল্লা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, গলাচিপার আটখালী ছোট চৈতা এলাকার বাসিন্দা বঙ্কিম চন্দ্রের ছেলে নিহত জয়ন্ত চন্দ্র ও একই এলাকার বাসিন্দা নেপাল ভূইয়া ছেলে নিহত অপূর্ব ভূইয়া।

স্থানীয় বাসিন্দা মো. ইলিয়াস হোসেন বলেন, জয়ন্ত ও অপূর্ব মোটরসাইকেল যোগে গলাচিপা থেকে পটুয়াখালী আসছিল। তাদের মোটরসাইকেলটি বরিশাল-কুয়াকাটা মহাসড়কের ফতুল্লা বাজার অতিক্রমকালে পটুয়াখালী থেকে আসা আমতলীগামী মালবাহী পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে জয়ন্ত ও অপূর্ব মারা যায়। পটুয়াখালী সদর থানা পুলিশের এসআই মো. মিজান বলেন, এ ঘটনায় জড়িত আমতলীগামী পিকাপের কাউকে আটক করা যায়নি। নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network