শিরোনাম
বাকেরগঞ্জে চাঁদার দাবিতে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর-লুটপাট উজিরপুরে পরকীয়ার অভিযোগে ছাত্রদল নেতা আটক, গণধোলাই; বিএনপি নেতার হস্তক্ষেপে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ উজিরপুরে স্বাস্থ্যসেবার উন্নয়নে সাংবাদিকদের সঙ্গে নবাগত কর্মকর্তার মতবিনিময় কলাপাড়ায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার পিরোজপুরে ৭ শিক্ষকের স্কুলে ৮ শিক্ষার্থী, এসএসসিতে সবাই ফেল দুমকিতে ইউএনও অপসারণের দাবিতে মানববন্ধন রাজাপুরে ১৩ শিক্ষকের ১২ পরীক্ষার্থী, পাস একজন রাজাপুরে বালুবাহী জাহাজের ধাক্কায় সেতু ভেঙে খালে, যোগাযোগ বন্ধ গৌরনদীতে মার্কিন রাষ্ট্রদূতের উপস্থিতিতে আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত

পটুয়াখালীর গলাপচিপা যুবলীগ নেতার হামলায় পুলিশের এসআই ও দুই সাংবাদিক আহত

আপডেট: April 20, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

পটুয়াখালী প্রতিনিধি:: পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে সৃষ্ট গোলযোগ থামাতে গিয়ে হামলার শিকার হয়েছেন পটুয়াখালীর গলাপচিপা থানার এসআই শহিদুল ইসলাম।
রবিবার (১৯শে এপ্রিল) এ হামলার ঘটনা ঘটে। এছাড়া, এ ঘটনার ছবি ছবি তুলতে গেলে হামলাকারীরা দুই সাংবাদিককে মারধর করেন। আহত দুই সাংবাদিক এলাহী ও সাব্বির আহমেদ ইমন। রতনদী তালতলী ইউনিয়ন যুবলীগ সভাপতি রিয়াজ খলিফার নেতৃত্বে এ হামলা চালান তার সন্ত্রাসী বাহিনী। পুলিশ অভিযুক্ত রিয়াজ খলিফাকে আটক করেছে।

পুলিশ জানায়,গলাচিপার স্থানীয় কয়েক যুবক রতনদী তালতলী এলাকার একজনের কাছে পাওনা টাকা চাইতে গেলে কাটাখালী বাজারে বসে গোলযোগ সৃষ্টি হয়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে উভয় পক্ষকে থানায় যেতে বলেন। এসময় অভিযুক্ত যুবলীগ সভাপতি রিয়াজ খলিফা পুলিশকে অকথ্য ভাষায় গালাগাল করেন। উপস্থিত পুলিশ সদস্যরা তাকে আটকের চেষ্টা করলে তার লোকজন নিয়ে পুলিশের উপর হামলা চালান। সাংবাদিকরা এ ঘটনার ছবি তুলতে গেলে তারা তাদের উপরও হামলা করে।

পরে, গলাচিপা থানার ওসির নেতৃত্বে পুলিশের একটি দল গিয়ে রিয়াজকে আটক করে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওসি মনিরুল ইসলাম।

শীর্ষনিউজ/এম

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network