শিরোনাম
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগে কর্মীসভা ও কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক মাদ্রাসায় ককটেল বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত পটুয়াখালীতে বেগম খালেদা জিয়ার জন্মদিন পালিত সুন্দরবনে ৪৫ কেজি হরিণের মাংসসহ আটক ২ শাহজালাল মাজারের দানবাক্সে মিলল ৭০ লাখ টাকা, স্বর্ণালঙ্কার-বিদেশি মুদ্রা আগৈলঝাড়ায় বাল্যবিবাহ বন্ধ করলেন ইউএনও, বর-কনের পরিবারকে জরিমানা বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আলী ভূঁইয়ার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন বিনা পারিশ্রমিকে অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিলেন মুকিত স্যার

পতাকা হাতে ঘোড়ায় চড়ে হেফাজতের কর্মী হাছান ইমাম গ্রেফতার

আপডেট: April 3, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: হেফাজতের আন্দোলনের সময় বাংলাদেশের পতাকা হাতে নিয়ে ঘোড়ায় চড়ে সড়ক অবরোধের দৃশ্যও ভাইরাল হয়েছিল। ভাইরাল হওয়া হাছান ইমাম (৩৮) নামে সেই কর্মী আটক হয়েছেন। শনিবার ভোরের দিকে বাঘাইছড়ি উপজেলার আমতলী ইউনিয়নের কবিরপুর বড় মাদ্রাসা থেকে তাকে আটক করে র‌্যাব। অভিযানটি পরিচালিত হয়েছে ঢাকার র‌্যাবের লেফটেন্যান্ট কমান্ডার গোলাম মির্জার নেতৃত্বে। আটক হাছান ঢাকা থেকে পালিয়ে ওই মাদ্রাসায় আশ্রয় নেয়। বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

সংশ্লিষ্টরা জানান, হেফাজতের তাণ্ডব ও নাশকতা মামলার পলাতক আসামি হাছান ইমাম হেফাজতে ইসলামের সক্রিয় সদস্য। তিনি ঢাকা থেকে দুর্গম পাহাড়ি এলাকায় গিয়ে আত্মগোপন করেন। শনিবার সেখান থেকে তাকে আটক করে ঢাকায় নিয়ে যায় র‌্যাব।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শরিফুল ইসলাম জানান, হেফাজতের পলাতক আসামি যে মাদ্রাসায় গিয়ে আত্মগোপনে ছিল সেই মাদ্রাসার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। মাদ্রাসার নিবন্ধন বাতিল করা হবে। যারা এ ধরনের রাষ্ট্রদ্রোহী হেফাজতকে আশ্রয় দিয়েছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাঘাইছড়ি থানার ওসি মো. আনোয়ার হোসেন খান বলেন, শুনেছি র্যাব আমতলী ইউনিয়ন থেকে একজন হেফাজতের পলাতক আসামি রাতে আটক করেছে। আটকের সঙ্গে সঙ্গে ওই আসামিকে ঢাকায় নিয়ে গেছে র‌্যাব

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network