শিরোনাম
আমতলীতে স্কুল শিক্ষার্থী ইমন হত্যার বিচার দাবিতে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের টেস্টে ঐতিহাসিক জয় ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, বাকেরগঞ্জে ছাত্রদল নেতাকে অব্যাহতি শারীরিক প্রতিবন্ধী জহিরুল ও ইদ্রিস মল্লিকের পাশে দাঁড়ালেন লন্ডন প্রবাসী মিজানুর রহমান খান নরওয়ে প্রবাসী সজিব! পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগে কর্মীসভা ও কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক মাদ্রাসায় ককটেল বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত পটুয়াখালীতে বেগম খালেদা জিয়ার জন্মদিন পালিত সুন্দরবনে ৪৫ কেজি হরিণের মাংসসহ আটক ২

পদ্মাসেতুর রেলপথের স্ল্যাব বসানো শেষ

আপডেট: June 20, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

আপডেট নিউজ ডেস্ক: মূল পদ্মা সেতুর রেলপথের ৬ দশমিক ১৫ কিলোমিটার অংশের সমপূর্ণ স্ল্যাব বসানোর কাজ শেষ হয়েছে। রবিবার সেতুর রেল অংশ ২ হাজার ৯৫৯টি কংক্রিট স্ল্যাবের মাধ্যমে জোড়া দেওয়া হয়েছে। ডিসেম্বরের মধ্যেই মূল সেতুতে রেল লাইন বসানোর কাজ শুরু হবে। গত ৩ মে পদ্মা মূল সেতুর সঙ্গে যুক্ত হয়েছে রেলের ২১ কিলোমিটারের এলিভেটেড অংশ। এপ্রিল পর্যন্ত পদ্মা সেতুর রেল সংযোগ প্রকল্পের অগ্রগতি হয়েছে ৪১ দশমিক ৫০ শতাংশ আর আর্থিক অগ্রগতি ৪২ দশমিক ৯০ শতাংশ।

পদ্মা সেতু বহুমুখী প্রকল্পের নির্বাহী প্রকৌশলী দেওয়ান মো. আবদুল কাদের গনমাধ্যমে বলেন, ‘আজ রবিবার পদ্মা মূল সেতুতে স্ল্যাব বসানর কাজ পুরপুরি শেষ হলো। আর কিছুটা কাজ আগানোর পর সেতুর এই অংশটি রেলের কাছে হস্তান্তর করা হবে।’

পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের পরিচালক গোলাম ফখরুদ্দিন আহমেদ চৌধুরী বলেন, ‘আমরা এখনও মূল সেতু থেকে রেলপথের অংশ বুঝে পাইনি। তাদের কাজ প্রায় শেষের পথে। মাওয়া প্রান্ত থেকে এরই মধ্যে রেলের লাইন বসানোর কাজ শুরু হয়েছে। আশা করছি দ্রুতই আমরা মূল সেতুর রেল অংশ বুঝে পাবো। ডিসেম্বরের দিকে মূল সেতুর রেলপথে র্ট্যাক বসানোর কাজ শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।’

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network