শিরোনাম
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগে কর্মীসভা ও কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক মাদ্রাসায় ককটেল বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত পটুয়াখালীতে বেগম খালেদা জিয়ার জন্মদিন পালিত সুন্দরবনে ৪৫ কেজি হরিণের মাংসসহ আটক ২ শাহজালাল মাজারের দানবাক্সে মিলল ৭০ লাখ টাকা, স্বর্ণালঙ্কার-বিদেশি মুদ্রা আগৈলঝাড়ায় বাল্যবিবাহ বন্ধ করলেন ইউএনও, বর-কনের পরিবারকে জরিমানা বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আলী ভূঁইয়ার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন বিনা পারিশ্রমিকে অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিলেন মুকিত স্যার

পদ্মা সেতু প্রকল্পে বরাদ্দ বাড়ছে ১৪০০ কোটি টাকা

আপডেট: June 4, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

আপডেট নিউজ ডেস্ক:: সরকারের অন্যতম অগ্রাধিকারে থাকা মেগা প্রকল্প পদ্মাসেতু প্রকল্পে বাড়তি বরাদ্দ রাখা হয়েছে ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে। চলতি ২০২০-২১ অর্থবছরের সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) এই প্রকল্পে বরাদ্দ রাখা হয়েছিল দুই হাজার ৯৯ কোটি ৯২ লাখ টাকা। আগামী অর্থবছরের এডিপিতে পদ্মাসেতু প্রকল্পে তিন হাজার ৫০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব রাখা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটটি উত্থাপন করেন। এই বাজেটে চলতি অর্থবছরের তুলনায় পদ্মাসেতু প্রকল্পে বরাদ্দ এক হাজার ৪শ কোটি টাকা।

সূত্র জানায়, ৩০ হাজার ১৯৩ কোটি ৩৯ লাখ টাকা ব্যয়ে বাস্তবায়ন হচ্ছে পদ্মা বহুমুখী সেতু নির্মাণ প্রকল্প। এ প্রকল্পটির কার্যক্রম শুরু হয় ২০০৯ সালের জানুয়ারিতে। কয়েক দফা মেয়াদ বাড়িয়ে ২০২১ সালের জুন পর্যন্ত করা হয়েছে। এখন আরও দুই বছর বাড়িয়ে ২০২৩ সালের জুন পর্যন্ত মেয়াদ বাড়ানো হয়েছে এই প্রকল্পের।

জানা গেছে, গত ফেব্রুয়ারি মাস পর্যন্ত ব্যয় হয়েছে ২৪ হাজার ৫৪৭ কোটি ৮১ লাখ টাকা। পুরো প্রকল্পের সার্বিক অগ্রগতি হয়েছে ৮৪ দশমিক ৫০ শতাংশ। তবে মূল সেতুর কাজ হয়েছে ৯২ দশমিক ৫০ শতাংশ। ২০২২ সালের জুনে যান চলাচলের জন্য খুলে দেওয়া যাবে বলে বাজেট বক্তৃতায় আশাবাদ জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network