পলিথিন কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট

আপডেট: June 25, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক: পুরান ঢাকার সোয়ারীঘাটে একটি পলিথিন কারখানায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট।আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় এ ঘটনা ঘটে।ফায়ার সার্ভিস সদর দফতর কন্ট্রোল রুম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে।

ফায়ার সার্ভিস মিডিয়া জানায়, চকবাজার থানার অন্তর্ভুক্ত সোয়ারীঘাটের দেবিদ্বারঘাট লেনের একটি পলিথিন কারখানায় আগুন লেগেছে। আগুনের কারণ ও হতাহতের বিষয়ে এখনও তথ্য পাওয়া যায়নি।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network