পাওনা টাকা চাওয়ায় ব্যবসায়ী খুন

আপডেট: April 20, 2022

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: খুলনায় দোকানে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে দুর্বৃ‌ত্তদের ধারাল অস্ত্রের আঘাতে ব্যবসায়ী হৃদয় শেখ (২৪) খুন হয়েছেন। ‌বুধবার (২০ এপ্রিল) সন্ধ্যায় রূপসা উপজেলার বাগমারা এলাকায় এ ঘটনা‌ ঘটে। নিহত যুবক বাগমারা এলাকার হারুন শেখের ছেলে।

রুপসা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, হৃদয় শেখ ও মিঠু খালাতো ভাই। পাশাপা‌শি রয়েছে তাদের মু‌দি দোকান। মিঠুর দোকান থেকে অন্তর নামে ওই এলাকার এক যুবক বা‌কিতে মালামাল ক্রয় করেন। অন্তরসহ ২ জন দুপুরের দিকে মিঠুর‌ দোকানে আসে। এ সময়‌ দোকানদার মিঠু অন্তরের নিকট পাওনা টাকা চায়। এ‌ নিয়ে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। পরে ওই দুই যুবক মিঠুকে দেখে নেওয়ার হুম‌কি দিয়ে চলে যায়।

ইফতারের কিছুক্ষণ পরে কয়েকজন যুবক মিঠুর দোকানে আসে। তাকে দোকান থেকে বের করে ধারা‌ল অস্ত্র দিয়ে আঘাত করতে থাকে। এ সময় পা‌শের দোকান থেকে মিঠুর খালাতো ভাই হৃদয় শেখ বের হয়ে ঠেকাতে গেলে ধারাল অস্ত্র দিয়ে তার বুকে আঘাত ক‌রা হয়। এ সময় এলাকাবা‌সী এ‌গিয়ে এলে ওই যুবকরা ঘটনাস্থল ত্যাগ করে।স্থানীয়রা হৃদয়কে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত পৌনে ৮টার দিকে তার মৃত্যু হয়।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network