পাথরঘাটায় ফেসবুকে ধর্ম নিয়ে কটূক্তি, যুবক আটক

আপডেট: October 17, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

আপডেট নিউজ,বরগুনা: বরগুনার পাথরঘাটায় ফেসবুকে ধর্ম নিয়ে কটূক্তি করায় প্রান্ত সমাদ্দার (১৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।শনিবার ভোরে তাকে উপজেলার নাচনাপাড়া ইউনিয়নের সপ্তগ্রাম এলাকা থেকে আটক করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন পাথরঘাটা থানার ওসি আবুল বাশার।

আটক প্রান্ত সমাদ্দার উপজেলার নাচনাপাড়া ইউনিয়নের সপ্তগ্রাম এলাকার শিশির সমাদ্দারের ছেলে।

পুলিশ জানায়, শুক্রবার রাতে প্রান্ত সমাদ্দার তার ফেসবুক আইডি থেকে কিরোনপুর এলাকার আউয়াল মোল্লার ছেলে ইমরান মোল্লার ফেসবুক আইডির একটি পোস্টে ইসলাম সম্পর্কে কটূক্তি করে একটি অশ্লীল মন্তব্য করে; যা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।

বিষয়টি পাথরঘাটা থানা পুলিশ গুরুত্বসহকারে আমলে নিয়ে শুক্রবার রাত থেকে প্রান্ত সমাদ্দারকে আটকের জন্য বিভিন্ন স্থানে অভিযান চালায়। শনিবার ভোর রাতে নাচনাপাড়া এলাকা থেকে প্রান্ত সমাদ্দারকে আটক করে তার মোবাইল ফোন জব্দ করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার পাথরঘাটা সার্কেল তোফায়েল আহমেদ সরকার জানান, অপ্রীতিকর ঘটনা এড়াতে অভিযুক্ত প্রান্ত সমাদ্দারকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। তার ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এছাড়াও সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে উপজেলার বিভিন্ন স্থানে প্রয়োজনীয় সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network