শিরোনাম
মৃত্যুর আগে যা লিখেছিলেন সাংবাদিক পুলক চ্যাটার্জি চরফ্যাশন স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি নূরুল ইসলাম নয়ন সাংবাদিক চাষী রমজানের রোগমুক্তি কামনায় জীবননগর প্রেসক্লাবে দোয়া মাহফিল কলসকাঠী বি.এম. একাডেমির শিক্ষার মান উন্নয়নে ছাত্র ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বরিশালকে সবুজ বেষ্টনীতে আচ্ছাদিত করা হবে: কমিশনার খলিল আহমেদ বাকেরগঞ্জের ঐতিহ্যবাহী রতনা আমিন মহিলা কলেজের গভর্নিং বডির সভাপতি শাহিন তালুকদার বরিশালে পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার গাজীপুরে মাদক সেবনের পর নিজ বাড়িতেই আগুন, মায়ের অভিযোগে ছেলের কারাদণ্ড পিরোজপুরে বিএনপির কার্যালয় ভাঙচুর, ককটেল উদ্ধার

পাথরঘাটায় ৭ হাত লম্বা অজগর সাপ উদ্ধার

আপডেট: December 9, 2020

  • ফেইসবুক শেয়ার করুন
বরগুনার পাথরঘাটায় সাত হাত লম্বা একটি অজগর সাপ উদ্ধার করেছে বন বিভাগ। সাপটির ওজন হয়েছে সাড়ে ১৭ কেজি।

মঙ্গলবার(৮ ডিসেম্বর) দুপুর ১টার সময় পাথরঘাটা পৌরসভার ৭ নং ওয়ার্ডের শংঙ্কর শীলের বাড়ি থেকে সাপটি উদ্ধার করা হয়েছে। সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলর মোসাফ্ফের হোসেন বাবুল ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।

বন বিভাগের সদর বিট কর্মকর্তা পলাশ চক্রবর্তী জানান, পাথরঘাটা বিশখালী নদীর তীরবর্তী জঙ্গল থেকে অজাগরটি খাদ্যের সন্ধানে লোকালয় এসে শংঙ্কর শীলের বাড়িতে আশ্রয় নেয়। পরে দুপুর ১টার দিকে বাড়ির লোকজন হাস, মুরগির খোয়ারের দিকে গেলে সেখানে ওই সাপটি দেখতে পায়। এসময় পাথরঘাটার সাপুরে দুলাল মিয়াকে খবর দিলে সে এসে সাপটি উদ্ধার করে বন বিভাগকে খবর দেয়।

পাথরঘাটা রেঞ্জ কর্মকর্তা মনিরুল হক জানান, সাপটি উদ্ধারের পরে হরিণঘাটা বনে ছেড়ে দেয়া হয়েছে। এধরনের অজগর সাপ বেশির ভাগ সুন্দরবন থেকে নদী পেড়িয়ে পাথরঘাটায় চলে আসে বলে জানান।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network