শিরোনাম
উজিরপুরে নতুন এসিল্যান্ড সোহানুর রহমান সেতুর যোগদান জীবননগরে ইয়াবা যুবক আটক বাকেরগঞ্জে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী জান্নাতুল ফেরদৌস গোলাপ, নির্বাচনী আলোচনায় নতুন মাত্রা নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে গর্ভবতী মায়েদের নিয়ে মা সমাবেশ অনুষ্ঠিত লালমোহনে মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আটক ২ সাংবাদিক অরিত্রকে কনডেম সেলে রাখার অভিযোগে হাইকোর্টে রিট দাখিল হাজার হাজার নেতাকর্মীর বিশাল মিছিল নিয়ে গণসমাবেশে মাহামুদ সিকদারের শক্তির জানান গারুড়িয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী হচ্ছেন মাওলানা নিজাম উদ্দিন খান বরিশালে এক সন্তানের পিতৃত্বের দাবি নিয়ে হাসপাতালে ভিন্ন ধর্মের ২ ব্যক্তি

পানিতে ডুবে ৩ শিশুর মর্মান্তিক মৃত্যু, এলাকাজুড়ে শোক

আপডেট: October 28, 2024

  • ফেইসবুক শেয়ার করুন

ভোলা প্রতিনিধি:: ভোলার তজুমদ্দিন উপজেলায় পুকুরের পানিতে ডুবে ৩ শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে উপজেলার সোনাপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ধনু হাওলাদার বাড়িতে এ ঘটনা ঘটে।

মৃত শিশুরা হলো- বোরহানউদ্দিন উপজেলার হাসান নগর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের হাকিম উদ্দিন বাজার এলাকার প্রবাসী মো. হোসেনের ১২ বছর বয়সী মেয়ে মিম আক্তার, ৯ বছর বয়সী মারজিয়া বেগম এবং তজুমদ্দিন উপজেলার সোনাপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ধনু হাওলাদার বাড়ির প্রবাসী মো. মোরশেদের ১০ বছর বয়সী মেয়ে রাফিয়া আক্তার।

জানা গেছে, কয়েকদিন আগে মিম এবং মারজিয়া বোরহানউদ্দিন থেকে সোনাপুর তাদের নানা বাড়িতে বেড়াতে যায়। সোমবার দুপুরে একসঙ্গে মিম, মারজিয়া এবং রাফিয়া পুকুরে গোসল করতে যায়। তবে এর কিছু সময় পরে তারা ঘরে না ফেরায় তাদের খুঁজতে শুরু করেন স্বজনরা। এরপর স্বজনরা পুকুরের ঘাটলায় ওই তিন শিশুর জামা-কাপড় দেখতে পান। তখন সন্দেহের বশে স্বজনরা পুকুরে জাল ফেলেন। ওই জালেই একে একে তিন শিশুরই মরদেহ ওঠে আসে। একসঙ্গে তিন শিশুর মৃত্যুতে শোকে স্তব্ধ স্বজনসহ এলাকাবাসী। এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া বইছে।

এ বিষয়ে তজুমদ্দিন থানার ওসি (তদন্ত) শংকর তালুকদার বলেন, পানিতে ডুবে একসঙ্গে তিন শিশুর মৃত্যু সত্যিই দুঃখজনক এবং মর্মান্তিক। খবর পেয়ে আমাদের পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এ ঘটনায় কোনো অভিযোগ না থাকায় ওই শিশুদের মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর একটি মামলা দায়ের করা হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network