পিরোজপুরে গভীর রাতে গোয়াল ঘরে আগুন, গরু ও টাকা পুড়ে ছাই

আপডেট: September 7, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

পিরোজপুর প্রতিনিধি:: পিরোজপুরের মঠবাড়িয়ার ভেচকী গ্রামে রোববার রাতে দুর্বৃত্তের দেয়া আগুনে গরু ব্যবসায়ী আব্দুল মালেক শিকদারের গোয়াল ঘর পুড়ে ছাই হয়েছে। এ সময় দুর্বৃত্তের দেয়া আগুনে একটি গরু ও নগদ টাকা পুড়ে ছাই হওয়ায় ওই গরু ব্যবসায়ীর আহাজারিতে বাতাস ভারি হয়ে উঠছে। আব্দুল মালেক শিকদার উপজেলার ভেচকী গ্রামের মৃত আব্দুল আজিজ সিকদারের ছেলে।
ক্ষতিগ্রস্ত আব্দুল মালেক জানান, রোববার গভীর রাতে হঠাৎ গোয়াল ঘর থেকে গরুর ডাক শুনে ঘুম ভেঙে যায়। ঘুম থেকে উঠে দেখি বসত ঘর সংলগ্ন গোয়াল ঘরে আগুন জ্বলছে। পরে প্রতিবেশীদের নিয়ে অনেক চেষ্টা করে আগুন নিয়্ন্ত্রণে আনি কিন্তু এরই মধ্যে গোয়াল ঘর পুড়ে যায়। এ সময় গোয়ালে থাকা একটি গরু পুড়ে গেছে। সম্প্রতি গরু বিক্রির ৩ লাখ ৫০ হাজার টাকা শত্রুর ভয়ে গোয়াল ঘরের চালার মধ্যে রাখা ছিল, সে টাকাও পুড়ে ছাই হয়। এর মধ্য থেকে সকালে পুলিশ এসে গোয়ালের পোড়া ছাইয়ের মধ্য থেকে ৩২ হাজার টাকা উদ্ধার করে। সব হারিয়ে আমি এখন পথে বসে গেছি।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মো. মাসুদুজ্জামান জানান, এ অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network