শিরোনাম
শারীরিক প্রতিবন্ধী জহিরুল ও ইদ্রিস মল্লিকের পাশে দাঁড়ালেন লন্ডন প্রবাসী মিজানুর রহমান খান নরওয়ে প্রবাসী সজিব! পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগে কর্মীসভা ও কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক মাদ্রাসায় ককটেল বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত পটুয়াখালীতে বেগম খালেদা জিয়ার জন্মদিন পালিত সুন্দরবনে ৪৫ কেজি হরিণের মাংসসহ আটক ২ শাহজালাল মাজারের দানবাক্সে মিলল ৭০ লাখ টাকা, স্বর্ণালঙ্কার-বিদেশি মুদ্রা আগৈলঝাড়ায় বাল্যবিবাহ বন্ধ করলেন ইউএনও, বর-কনের পরিবারকে জরিমানা বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আলী ভূঁইয়ার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

পিরোজপুরে ঘরে ঢুকে মা-মেয়েসহ ৩ জনকে কুপিয়ে জখম

আপডেট: January 23, 2025

  • ফেইসবুক শেয়ার করুন

পিরোজপুর প্রতিনিধি:: পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় ঘরে ঢুকে এক মা-মেয়েসহ তিন জনকে কুপিয়ে জখম করা হয়েছে।উপজেলার বালিপাড়া ইউনিয়নে ঢেপশাবুনিয়া গ্রামের মৃধারহাট এলাকায় বুধবার রাতে জেলে জাহাঙ্গীর হোসেনের বসত বাড়িতে এ ঘটনা ঘটে বলে ইন্দুরকানী থানার ওসি মো. মারুফ হোসেন জানান।আহতরা হলেন-জাহাঙ্গীর হোসেনের স্ত্রী জেসমিন বেগম (৪৫), মেয়ে জুয়েনা (১৩) ও নাতি ইয়েনা (১২) ।

আহতদের আত্মীয় আবু হানিফ বলেন, “বুধবার রাত ৩টার দিকে ৮ থেকে ১০ জনের একটি সংঘবদ্ধ দল সিঁদ কেটে ঘরে ঢুকে মা, মেয়ে ও নাতিকে মুখ বেঁধে কোপানো হয়। পরে চিৎকার শুনে তিনজনকে গুরুতর অবস্থায় উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাদের শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বৃহস্পতিবার সকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।”

তিনি বলেন, “ঘটনার সময় বাড়িতে কোনো পুরুষ ছিল না। চুরি কিংবা অন্য কোনো খারাপ উদ্দেশ্যে এ ঘটনা ঘটাতে পারে। জেসমিনের মাথা ও মুখে এলোপাতাড়ি কোপানো হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক।”এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে ওসি মারুফ জানান।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network