শিরোনাম
বাকেরগঞ্জে চাঁদার দাবিতে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর-লুটপাট উজিরপুরে পরকীয়ার অভিযোগে ছাত্রদল নেতা আটক, গণধোলাই; বিএনপি নেতার হস্তক্ষেপে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ উজিরপুরে স্বাস্থ্যসেবার উন্নয়নে সাংবাদিকদের সঙ্গে নবাগত কর্মকর্তার মতবিনিময় কলাপাড়ায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার পিরোজপুরে ৭ শিক্ষকের স্কুলে ৮ শিক্ষার্থী, এসএসসিতে সবাই ফেল দুমকিতে ইউএনও অপসারণের দাবিতে মানববন্ধন রাজাপুরে ১৩ শিক্ষকের ১২ পরীক্ষার্থী, পাস একজন রাজাপুরে বালুবাহী জাহাজের ধাক্কায় সেতু ভেঙে খালে, যোগাযোগ বন্ধ গৌরনদীতে মার্কিন রাষ্ট্রদূতের উপস্থিতিতে আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত

পিরোজপুরে দুর্বৃত্তদের আগুনে ৩ বসতঘর পুড়ে ছাই

আপডেট: February 10, 2024

  • ফেইসবুক শেয়ার করুন

পিরোজপুর প্রতিনিধি:: পিরোজপুরের দুর্বৃত্তদের দেওয়া আগুনে তিনটি বসতঘর পুড়ে গেছে।শনিবার (১০ ফেব্রুয়ারি) ভোর রাতে জেলার সদর উপজেলার শারিকতলা-ডুমুরিয়া ইউনিয়নের পশ্চিম ডুমরিতলা গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান আজমীর হোসেন মাঝি বলেন, ওই গ্রামের ভ্যানচালক দিপঙ্কর সাহা কালার আয়ের বকেয়ামাত্র উৎস তার ভ্যানটিসহ ঘর, ওই বাড়ির মৃনাল কান্তি সাহা ও সুকান্ত সাহার ঘর পুড়ে ছাই হয়ে গেছে।

ভুক্তভোগী ভ্যানচালক দিপঙ্কর সাহা কালা জানান, রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে ঘরের ভেতর আগুন দেখতে পেয়ে ডাক-চিৎকার দেন। ঘরের ভেতর থাকা সব কিছু পুড়ে ছাই হয়ে গেছে। ঘরের পাশের মন্দিরসহ আত্মীয় মৃনাল কান্তি সাহা ও সুকান্ত সাহার ঘর পুড়ে সব কিছু ছাই হয়ে গেছে। কয়েকদিন আগেও তাদের ঘরে আগুন দেওয়ার চেষ্টা করে দুর্বৃত্তরা। এ বিষয়ে তখন থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।পিরোজপুর জেলা পুলিশ সুপার (এসপি) মুহাম্মাদ শরীফুল ইসলাম সরেজমিন পরিদর্শন করে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থার আশ্বাস দেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network