শিরোনাম
লঞ্চঘাটে ৯ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার চরফ্যাশনে ৮ লাখ টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ আমতলীতে স্কুল শিক্ষার্থী ইমন হত্যার বিচার দাবিতে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের টেস্টে ঐতিহাসিক জয় ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, বাকেরগঞ্জে ছাত্রদল নেতাকে অব্যাহতি শারীরিক প্রতিবন্ধী জহিরুল ও ইদ্রিস মল্লিকের পাশে দাঁড়ালেন লন্ডন প্রবাসী মিজানুর রহমান খান নরওয়ে প্রবাসী সজিব! পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগে কর্মীসভা ও কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক মাদ্রাসায় ককটেল বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত

পিরোজপুরে বাংলানিউজের সাংবাদিক ইফতির মায়ের দাফন সম্পন্ন

আপডেট: December 4, 2024

  • ফেইসবুক শেয়ার করুন

পিরোজপুর প্রতিনিধি:: অনলাইন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল বাংলানিউজটোয়েন্টিফোর.কমের ক্রাইম বিভাগের স্টাফ করেসপন্ডেন্ট মিরাজ মাহবুব ইফতির মা রাজিয়া সুলতানার (৬০) দাফন সম্পন্ন হয়েছে।

বুধবার (০৪ ডিসেম্বর) বিকেল পৌনে ৫টায় দ্বিতীয় জানাজা শেষে পিরোজপুর জেলার সদর উপজেলার কদমতলা ইউনিয়নের দুলিয়ারী গ্রামে নানাবাড়ির পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

এর আগে বুধবার (০৪ ডিসেম্বর) সকাল পৌনে ৭টার দিকে রাজধানীর মিরপুরের কালশীতে সাংবাদিক প্লটে নিজ বাসা থেকে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি দুই ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, ওই দিন সকালে তিনি বুকে ব্যথা অনুভব করছিলেন। পরে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়। তিনি ডায়াবেটিস ও কিডনি সমস্যায় ভুগছিলেন।

বুধবার বেলা ১১টায় মিরপুরের কালশীতে তার প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এর আগে গত ২০২০ সালের ৫ জুন সাংবাদিক ইফতির বাবা মাহাবুব আলম মারা যান।সাংবাদিক মিরাজ মাহবুব ইফতি তার মায়ের মৃত্যুতে সবার কাছে দোয়া চেয়েছেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network