শিরোনাম
শারীরিক প্রতিবন্ধী জহিরুল ও ইদ্রিস মল্লিকের পাশে দাঁড়ালেন লন্ডন প্রবাসী মিজানুর রহমান খান নরওয়ে প্রবাসী সজিব! পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগে কর্মীসভা ও কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক মাদ্রাসায় ককটেল বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত পটুয়াখালীতে বেগম খালেদা জিয়ার জন্মদিন পালিত সুন্দরবনে ৪৫ কেজি হরিণের মাংসসহ আটক ২ শাহজালাল মাজারের দানবাক্সে মিলল ৭০ লাখ টাকা, স্বর্ণালঙ্কার-বিদেশি মুদ্রা আগৈলঝাড়ায় বাল্যবিবাহ বন্ধ করলেন ইউএনও, বর-কনের পরিবারকে জরিমানা বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আলী ভূঁইয়ার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

পিরোজপুরে বাসাচাপায় শ্যালক-দুলাভাই নিহত

আপডেট: January 17, 2025

  • ফেইসবুক শেয়ার করুন

পিরোজপুর প্রতিনিধি:: পিরোজপুরে নিয়ন্ত্রণ হারানো বাসের চাপায় দুই পথচারী নিহত ও একজন আহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় পিরোজপুর-টগড়া সড়কের শংকরপাশা ইউনিয়নের মোল্লাবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উত্তর শংকরপাশার মো. কামাল কাজীর ছেলে মো. রিয়াদ কাজী (২০) ও ইন্দুরকানী উপজেলার পাড়েরহাট গ্রামের মো. আনোয়ার মাঝির ছেলে মো. শাহিন মাঝি (৩০)। সম্পর্কে তারা শ্যালক-দুলাভাই।প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা রাজিব পরিবহনের একটি গাড়ি পিরোজপুর থেকে পাথরঘাটার দিকে যাচ্ছিল। পথিমধ্যে সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নের মোল্লাবাড়ি এলাকায় গেলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পথচারীদের চাপা দিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়।

এ সময় রিয়াদ ও শাহিন নামে দুই পথচারী এবং বাসের এক যাত্রী মারাত্মক আহত হয়। গুরুতর আহত অবস্থায় তাদেরকে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক রিয়াদকে মৃত ঘোষণা করেন এবং চিকিৎসাধীন অবস্থায় শাহিন মারা যান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সোবাহান জানান, ‘নিহতদের মরদেহ সদর হাসপাতালে রাখা আছে। ঘাতক বাসটিকে জব্দ করা হয়েছে। তবে চালক পলাতক রয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network