পিরোজপুরে ভুয়া পুলিশ আটক

আপডেট: April 6, 2024

  • ফেইসবুক শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:: পিরোজপুরের কাউখালীতে দ্বীপ পাল(২২) নামে পুলিশের এক ভুয়া এস আইকে আটক করেছে কাউখালী থানা পুলিশ। আটকৃত দ্বীপ পাল বরিশাল জেলার আগৈলঝাড়ার উত্তর শিহি পাশা গ্রামের বাসিন্দা।

পুলিশ জানায়, বরিশাল-পিরোজপুর-খুলনা মহাসড়কের বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব সেতু (বেকুটিয়া ব্রীজ) এর বেকুটিয়া প্রান্তের পূর্ব পাশের ঢালে গত শুক্রবার বিকেলে পুলিশের এস আই আসাদ মুরাদ পরিচয়ে একটি ভুয়া ভিজিটিং কার্ড দিয়ে ভয়ভীতি দেখিয়ে বিভিন্ন ধরনের গাড়ি(অটো রিকশা,মোচর সাইকেল,পিক আপ,ট্রাক) তল্লাশি ও চাঁদা বাজি করার সময় এলাকাবাসীর সন্দেহ হলে কাউখালী থানা পুলিশকে খবর দেয়।

কাউখালী থানার এস আই কামরুল ইসলাম অভিযান চালিয়ে উক্ত ভুয়া পুলিশকে আটক করে এ সময় তার কাছে জানতে চায় কোন থানা সে ডিউটি করে তখন ভুয়া পুলিশ দ্বীপ পাল জানায় সে কাউখালী থানার পার্শ্ববর্তী নেছারাবাদ থানার এসআই আসাদ মুরাদ। কাউখালী থানা পুলিশের সন্দেহ হলে তাৎক্ষণিক নেছারাবাদ থানায় যোগাযোগ করলে তারা জানায় আসাদ মুরাদ নামে এক এসআই নেছারাবাদ থানায় আছে ।বর্তমানে সে অসুস্থ এবং ছুটিতে আছে।

তখন ওই ভুয়া পুলিশকে চ্যালেঞ্জ করলে একপর্যায়ে সে তার নাম ঠিকানা বলে। এ সময় তার পকেট চেক করলে পকেটের ভিতরে মোবাইল ফোনে সিআইডি লোগো লাগানো আছে এবং আইডি কার্ডে তার নাম লেখা আছে দীপ পাল। এ ব্যাপারে কাউখালী থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ হুমায়উন কবির  বলেন, কাউখালী থানায় একটি মামলা হয়েছে। শনিবার ৬ এপ্রিল আসামিকে পিরোজপুর কোর্টে প্রেরণ করা হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network