শিরোনাম
গৌরনদীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদযাপন লঞ্চঘাটে ৯ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার চরফ্যাশনে ৮ লাখ টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ আমতলীতে স্কুল শিক্ষার্থী ইমন হত্যার বিচার দাবিতে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের টেস্টে ঐতিহাসিক জয় ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, বাকেরগঞ্জে ছাত্রদল নেতাকে অব্যাহতি শারীরিক প্রতিবন্ধী জহিরুল ও ইদ্রিস মল্লিকের পাশে দাঁড়ালেন লন্ডন প্রবাসী মিজানুর রহমান খান নরওয়ে প্রবাসী সজিব! পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগে কর্মীসভা ও কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

পিরোজপুরে ৫ কোটি টাকার নিষিদ্ধ কীটনাশক জব্দ

আপডেট: October 18, 2024

  • ফেইসবুক শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:: পিরোজপুরের ভান্ডারিয়ায় অভিযান চালিয়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ কীটনাশক উদ্ধার করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দুপুরে ভান্ডারিয়া উপজেলার হরিণপালা গ্রামের কীটনাশক ব্যবসায়ী আব্দুস সালামের বসতবাড়ির গুদামে গোপন খবরে ভিত্তিতে অভিযান চালিয়ে ওই নিষিদ্ধ কীটনাশক জব্দ করা হয়।

এ সময় নিষিদ্ধ কীটনাশক মজুদ ও বাজারজাত করণের অভিযোগে ব্যবসায়ী আব্দুস সালামকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।অধিদপ্তর পিরোজপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক দেবাশীষ রায় বিষয়টি নিশ্চিত করেছেন।

ভোক্তা অধিকার সংরক্ষণ দপ্তর সূত্রে জানা গেছে, ১০ বছর আগে কৃষির জন্য কীটনাশক ডায়াযনীন-১০ ও বাসুডিন-১০ সহ বেশ কিছু কীটনাশক পাউডার সরকার ক্ষতিকর বলে নিষিদ্ধ ঘোষণা করেছে। কিন্তু কিছু অসাধু ব্যবসায়ী এসব ওষুধ মজুদ করে নিরীহ কৃষকের মধ্যে সরবরাহ করে আসছিলেন -এমন গোপন সংবাদ পেয়ে ভান্ডারিয়ার হরিণপালা গ্রামে অভিযান চালিয়ে প্রায় ৫ কোটি টাকা মূল্যের নিষিদ্ধ কীটনাশক জব্দ করা হয়। এ সময় কীটনাশক ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জব্দ কীটনাশকগুলো বিনষ্ট করা হয়।

স্থানীয় কীটনাশক ও সার বিক্রেতা মো. আব্দুস সালাম যশোরের অভয়নগরের মেসার্স নবী এন্টারপ্রাইজ থেকে সংগ্রহ করে নিজ গুদামে মজুদ করে স্থানীয় কৃষকদের সরবরাহ করে আসছিলেন বলে জানা গেছে।সহকারী পরিচালক দেবাশীষ রায় বলেন, অভিযুক্ত ওই ব্যবসায়ীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network