শিরোনাম
জীবননগর সীমান্ত দিয়ে ৩ জনকে পুশইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি বরিশালে দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ২ সদস্য আটক জনপ্রিয় অভিযান নিউজ টিভি দেশব্যাপী প্রতিনিধি ও সাংবাদিক নিয়োগ বাকেরগঞ্জে মাছ ধরার নিষিদ্ধ জাল বিক্রি করায় দুই ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা কুয়াকাটায় এক জালেই ৪৬ মণ ইলিশ, বিক্রি ৪৮ লাখ ৫০ হাজার টাকায় মনপুরায় খালে বিষ দিয়ে মাছ শিকার, ৩ জেলে কারাগারে তিস্তা মহাপরিকল্পনার পাইলট প্রকল্পের কাজ অল্প কিছুদিনের মধ্যেই শুরু হবে: পানি সম্পদ প্রতিমন্ত্রী মেয়াদ শেষ হওয়ায় বাকেরগঞ্জে ১১টি ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগের প্রস্তাব পটুয়াখালী জেলার জমিয়াতুল মোদার্রেছীনের সাবেক সভাপতি আব্দুল হান্নান আজিজির সুস্থতার জন্য দোয়া কামনা

পুত্র সন্তানের বাবা হলেন সাকিব

আপডেট: March 16, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

ফাইল ফটো

তৃতীয় সন্তানের বাবা হলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। বাংলাদেশ সময় মঙ্গলবার ভোরে যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে ছেলেসন্তানের জন্ম দেন স্ত্রী উম্মে আহমেদ শিশির।

দুই মেয়ের পর পুত্রসন্তানের বাবা হওয়ার সুসংবাদ সাকিব নিজেই যমুনা টেলিভিশনকে ফোন করে জানিয়েছেন। নবজাতক ও সাকিবের স্ত্রী দুজনই সুস্থ আছেন। যুক্তরাষ্ট্রের সময় গতকাল সকালে সাকিবের স্ত্রী উম্মে আহমেদ শিশিরের কোলজুড়ে আসে তাদের তৃতীয় সন্তান। সাকিবের পারিবারিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

সাকিব বর্তমানে পরিবারের সঙ্গেই আছেন যুক্তরাষ্ট্রের উইসকনসিনের মেডিসন শহরে। সন্তান জন্মের সময় স্ত্রীর পাশে থাকতেই বাংলাদেশ দলের সঙ্গে নিউজিল্যান্ড সফরে যাননি তিনি।গত ১ জানুয়ারির সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টে তৃতীয় সন্তান আসার খবর  জানান সাকিব। তখন সাকিব তার পোস্টে লিখেছিলেন— ‘নতুন বছর, নতুন শুরু, নতুন সংযোজন। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা।’

অবশেষে নতুন বছরের সেই অতিথি এলো শিশিরের কোলজুড়ে। এর আগে গত বছরের ২৪ এপ্রিল দ্বিতীয় সন্তানের বাবা হন সাকিব। মেয়ের নাম রাখেন এরাম হাসান। সাকিবের প্রথম সন্তান আলাইনার জন্ম ২০১৫ সালে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network