পুলিশের কাছ থেকে পালাতে গিয়ে বিলে নিখোঁজ, ৩ দিন পর মরদেহ উদ্ধার

আপডেট: May 28, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে পুলিশের অভিযানের সময় পালাতে গিয়ে বিলের পানিতে নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের তৃতীয় দিনের মাথায় বৃহস্পতিবার সকালে মরদেহ উদ্ধার করা হয়।

জানা গেছে, উপজেলার মাইজবাগ ইউনিয়নে বড়জোড়া ও বড়হিত ইউনিয়নের বড়ডাংড়ি গ্রামের সীমান্তবর্তী ‘বেই’ বিল নামের একটি বিলের উঁচু জায়গায় জুয়ার আসর বসানো হয়েছিলো। মাসখানেক ধরে স্থানীয় সাবেক ইউপি সদস্য বাবুল মেম্বার ও পৌর এলাকার ফজলুর রহমানের নেতৃত্বে বসানো হয়েছিলো জুয়ার আসর। ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মনোরঞ্জন বর্মন, জেলা পুলিশ ও ডিবি পুলিশের টিম নিয়ে মঙ্গলবার বিকেলে অভিযান শুরু করেন। ওই সময় ফজলুর রহমান, আক্তার হোসেন, আবদুল মালেক ও নয়ন মিয়া নামে চার জনকে ১ মাস করে কারাদণ্ড দেওয়া হয়।

অভিযানের সময় জুয়ার আসর থেকে পালানোর জন্য বিলের পানিতে ঝাঁপ দেন মাইজবাগ ইউনিয়নের পরিষদের সদস্য রফিকুল ইসলাম রবির বড় ভাই বাবুল মিয়া বকুল (৪৫)। তিনি বকুল মল্লিকপুর গ্রামের নূরুল ইসলামের ছেলে। কিন্তু তিনি সাঁতার না জানায় পানিতে তলিয়ে যান।

সেদিন গ্রামের লোকজন ও ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা বকুলের সন্ধানে বিলের পানিতে তল্লাশি চালালেও সন্ধান পাননি। তল্লাশি চালিয়ে বৃহস্পতিবার সকাল ১০টার দিকে বিলের পানিতে মরদেহ পাওয়া যায় বকুলের।

মাইজবাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার পারভেজ বলেন, জুয়ার আসরে অভিযানের সময় নিখোঁজ হয়েছিলেন বকুল। বৃহস্পতিবার সকালে তার মরদেহ উদ্ধার করা হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network