শিরোনাম
বাকেরগঞ্জে ভ্যানচালক সুমন হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার বাকেরগঞ্জে অবৈধভাবে মাটিকাটায় ৫ লাখ টাকা জরিমানা বরিশালে চুরির অভিযোগে খুঁটিতে বাঁধা বাবা, চা-রুটি খাইয়ে দিচ্ছিল ৯ বছরের মেয়ে বাকেরগঞ্জের পাদ্রীশিবপুরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পিরোজপুরে ২০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে অবাঞ্চিত বন-জঙ্গল, ময়লা-আবর্জনা অপসারণ খয়রাবাদ স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার করে চত্বরে বালু ভরাট করলেন হিউমিনিটি এন্ড স্পোর্টস এলাইন্স সামাজিক সংগঠন খুলনায় বিদেশি পিস্তলসহ যশোরের শীর্ষ সন্ত্রাসী রিফাত আটক পাথরঘাটায় ৭ কোটি টাকার শাড়ি-পাঞ্জাবি জব্দ, আটক ৫

পোশাক শ্রমিকদের বোনাস আগামী সোমবারের মধ্যে

আপডেট: July 20, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:  পোশাক শ্রমিকদের ঈদ বোনাস আগামী সোমবারের মধ্যে পরিশোধ করা হবে। চলতি মাসের বেতনের অর্ধেক পরিশোধ করা হবে আগামী ৩০ জুলাইয়ের মধ্যে। বাকি অর্ধেক যথারীতি পরবর্তী মাসের প্রথম সপ্তাহে। তবে তৈরি পোশাকের বাইরে অন্যান্য খাতের বোনাস আগের সিদ্ধান্ত অনুযায়ী ২৫ জুলাইয়ের মধ্যেই পরিশোধ করতে হবে।

সরকার, মালিক ও শ্রমিক নেতাদের ত্রিপক্ষীয় বৈঠকে সোমবার এই সিদ্ধান্ত নেওয়া হয়।

রাজধানীর বিজয়নগরে শ্রম মন্ত্রণালয়ে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন শ্রমপ্রতিমন্ত্রী বেগন মুন্নু জান সুফিয়ান। মালিক পক্ষের প্রতিনিধি হিসেবে বৈঠকে উপস্থিত ছিলেন বিজিএমইএ সভাপতি ড. রুবানা হক। জাতীয় শ্রমিক লীগের সভাপতি ফজলুল হক মন্টু, শ্রমিক নেতা অ্যাডভোকেট দেলোয়ার হোসেন, কামরুল ইসলাম প্রমুখ বৈঠকে উপস্থিত ছিলেন।

আগের ত্রিপক্ষীয় বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, তৈরি পোশাকহ সব শিল্প খাতে ২৫ জুলাইয়ের মধ্যে বোনাস পরিশোধের কথা ছিল। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৩১ জুলাই বা ১ আগস্ট এবারের কোরবানির ঈদ উদযাপন হতে পারে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network