শিরোনাম
নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে গর্ভবতী মায়েদের নিয়ে মা সমাবেশ অনুষ্ঠিত লালমোহনে মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আটক ২ সাংবাদিক অরিত্রকে কনডেম সেলে রাখার অভিযোগে হাইকোর্টে রিট দাখিল হাজার হাজার নেতাকর্মীর বিশাল মিছিল নিয়ে গণসমাবেশে মাহামুদ সিকদারের শক্তির জানান গারুড়িয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী হচ্ছেন মাওলানা নিজাম উদ্দিন খান বরিশালে এক সন্তানের পিতৃত্বের দাবি নিয়ে হাসপাতালে ভিন্ন ধর্মের ২ ব্যক্তি গার্মেন্টস শ্রমিকদের সর্বনিম্ন বেতন ৩২ হাজার টাকা করার প্রস্তাব বরগুনা পুলিশ লাইনের সামনে বিআরটিসি বাসে আগুন নলছিটিতে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনতাই, গ্রেপ্তার ৭

পোষা বিড়ালকে উদ্ধার করতে গিয়ে ছাদ থেকে পড়ে তরুণীর মৃত্যু

আপডেট: March 23, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: রাজধানীর শাহজাদপুরে পোষা বিড়ালকে উদ্ধার করতে গিয়ে ছাদ থেকে পড়ে এক তরুণীর মৃত্যু হয়েছে। আজ সোমবার সকালে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত বন্যা কস্তা (৩৬) নাটোরের বড়াইগ্রাম উপজেলার জোনাইল ইউনিয়নের বাসিন্দা। তিনি রাজধানীর শাহজাদপুরে ভাড়া বাসায় স্বামীর সঙ্গে থাকতেন।পরিবার জানায়, সকালে ঘুম থেকে উঠে বিড়ালকে না পেয়ে খুঁজতে খুঁজতে ছাদে যান তিনি। সেখানে কার্নিশে আটকে থাকা বিড়ালটিকে উদ্ধার করতে গিয়ে পা পিছলে নিচে পড়ে যান।

গুরুতর আহত অবস্থায় তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।জানা গেছে, বন্যার কোনো সন্তান ছিল না এবং তিনি বিড়ালটিকে সন্তানের মতোই ভালোবাসতেন।বড়াইগ্রাম থানার ওসি আব্দুল ছালাম জানান, আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ নিজ বাড়িতে নিয়ে গিয়ে স্থানীয় খ্রিষ্টান কবরস্থানে সমাহিত করা হবে।

সূত্রঃ বাংলানিউজ২৪

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network