১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার

শিরোনাম
তালতলীতে এম্বুলেন্স মালিক সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন. সভাপতি সামীম মৃধা সাধারণ সম্পাদক কবির মৃধা বিশ্ব মা দিবস আজ , পৃথিবীর সব মায়ের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা গাজীপুরে গরু চুরির অভিযোগে তিনজনকে পিটিয়ে হত্যা গাজীপুরে নিহত একই পরিবারের পাঁচজনের দাফন গোপালগঞ্জে সম্পন্ন শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখতে হবে: লস্কর মোহাম্মদ তসলিম বাকেরগঞ্জ পুলিশের হাতে আটক ৫ মাদকসেবীর কারাদণ্ড গাজীপুরে ৫ হত্যা: লাশগুলোর উপরে ছিল টাইপ করা চিরকুট কলেজছাত্র ওয়াকিমুলের বানানো ‘স্মার্ট কারে’ চড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান পানছড়ি বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমামকে রাজকীয় বিদায় সংবর্ধনা

প্রকাশ পেল ‘মায়া’র চার অভিনয় শিল্পীর ফার্স্ট লুক

আপডেট: মার্চ ২৩, ২০২৪

  • ফেইসবুক শেয়ার করুন

এ আল মামুন, বিনোদন ডেস্কঃ

কয়েক বছর ধরে ঈদে ঢাকাই সিনেমা মুক্তির জোয়ার এসেছে। সারা বছর ধরে সিনেমা মুক্তির কাজ এগিয়ে নেওয়া হয় ঈদকে ঘিরে। এই মিছিলে এবার আছে ‘মায়া’। ইতোমধ্যে শুরু হয়েছে প্রচারণা। বৃহস্পতিবার (২১ মার্চ) সোশ্যাল মিডিয়ায় সিনেমাটির একটি পোস্টার প্রকাশ করা হয়েছে। যাতে চমক রাখার চেষ্টা করেছে প্রযোজনা প্রতিষ্ঠান।

পোস্টার একটি হলেও তাতে লুকিয়ে রয়েছে চারজন অভিনয়শিল্পী। যা সোশ্যালে ছড়িয়ে পড়ার পরই শুরু হয়েছে তোলপাড়। মন্তব্যের ঘরে অনেকেই ধারণার ওপর ভিত্তি করে পোস্টারে থাকা বিভিন্ন তারকাদের নাম লিখছেন। কে কতটুকু চিনতে পারছেন―সেটাও জানার চেষ্টা করছেনে নেটিজেনরা।

তবে, এই পোস্টারে সিনেমার চার অভিনয় শিল্পীর ফার্স্ট লুক মিশে আছে। এই চারজনের মধ্যে নায়িকা শবনম বুবলীকে ঘিরে আছেন তিন অভিনেতা আনিসুর রহমান মিলন, সাইমন সাদিক ও জিয়াউল রোশান।

পোস্টার ফেইসবুকে শেয়ার করে সাইমন , রোশান ও মিলন লিখেছেন, পবিত্র ঈদুল ফিতরের ছবি ‘মায়া’।

বুবলীর ভাষ্য, তিন নায়কের বিপরীতে কাজ করার অভিজ্ঞতা তার নতুন ছিল। কাজটা আনন্দের সঙ্গেই করেছেন তিনি।

নির্মাতা জানিয়েছেন, রোজার ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে মায়া। কারন ঈদের সময় সিনেমা হলে দর্শক বেশি থাকে। তাই রোজার ঈদে সিনেমাটি মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। যার কারনে সকল প্রস্তুতি শেষ, এবার প্রচারনার কাজ শুরু।

‘মায়া’ পরিচালনা করেছেন জসিম উদ্দিন জাকির, চিত্রনাট্যও তারই লেখা। আলিনুর আশিক ভূইয়ার প্রযোজনায় এই সিনেমার কাজ শুরু হয় ২০২২ সালে। দুবছরে কখনো সিনেমার কাজ টানা চলেছে, কখনও বাধা পড়েছে। সব কাজ-জটিলতা সামলে অবশেষে এবারের ঈদে মুক্তির পথ দেখছে ‘মায়া’।

আপডেট নিউজ / এ আল মামুন

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network