১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার

শিরোনাম
আমতলীতে কুরবানির মাংস পেয়ে আনন্দে আত্মহারা বিউটি বেগম চরফ্যাশনের নজরুল নগরে অসহায় পরিবারকে স্বাবলম্বী করতে সেলাই মেশিন, ছাগল ও নগদ অর্থ প্রদান চার শতাধিক পরিবারের মুখে হাসি ফুটালো Humanity And Sports Alliance চর মানিকা ইউনিয়ন বাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন প্রভাষক এমরান হোসেন মিজান জিন্নাগড় ইউনিয়ন বাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন আব্বাস কাজী হিজলায় বজ্রপাতে গোয়াল ঘরে মারা গেল কৃষকের ৫ গরু মাদক ব্যবসায়ীকে গণধোলাই দিয়ে জুতার মালা পরিয়ে পুলিশে সোপর্দ পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন লন্ডন প্রবাসী ব্যারিস্টার মিজানুর রহমান খান ভান্ডারিয়ায় ৬ ফুট লম্বা গাঁজা গাছসহ যুবক আটক

কুয়াকাটায় ঈদের ছুটিতে পর্যটকদের উপচেপড়া ভিড়

আপডেট: মার্চ ২৩, ২০২৬

  • ফেইসবুক শেয়ার করুন

পটুয়াখালী প্রতিনিধি::পবিত্র ঈদুল ফিতরের ছুটিতে পটুয়াখালীর কুয়াকাটায় নেমেছে পর্যটকের ঢল। ঈদের তৃতীয় দিনে এসে পুরো সমুদ্রসৈকত জুড়ে দেখা গেছে উপচে পড়া ভিড় ও উৎসবমুখর পরিবেশ। দীর্ঘ এক মাসের নিরবতার পর আবারও প্রাণ ফিরে পেয়েছে দেশের অন্যতম জনপ্রিয় এই পর্যটনকেন্দ্র।

সরেজমিনে সোমবার (২৩ মার্চ) দেখা যায়, দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ভ্রমণপিপাসু মানুষে মুখর হয়ে উঠেছে সৈকত এলাকা।সমুদ্রের ঢেউয়ের সঙ্গে তাল মিলিয়ে আনন্দ-উচ্ছ্বাসে মেতে উঠেছেন নানা বয়সী পর্যটক। কেউ পরিবার নিয়ে, কেউ বন্ধুদের সঙ্গে আবার কেউ প্রিয়জনকে পাশে নিয়ে উপভোগ করছেন ঈদের আনন্দ।
সৈকতের বালুকাবেলায় খেলাধুলা, সমুদ্রে গোসল, ছবি তোলা ও নানা বিনোদনে ব্যস্ত সময় কাটাচ্ছেন দর্শনার্থীরা। অনেকে বালু দিয়ে নান্দনিক নকশা তৈরি করে স্মৃতি ধরে রাখার চেষ্টা করছেন।

শুধু মূল সৈকতই নয়, লাল কাঁকড়ার চর, কুয়াকাটার কুয়া, তিন নদীর মোহনা, শুঁটকি পল্লী ও গঙ্গামতি লেকসহ আশপাশের দর্শনীয় স্থানগুলোতেও পর্যটকদের ভিড় চোখে পড়ার মতো। প্রতিটি স্পটেই বিরাজ করছে উৎসবের আমেজ।

পর্যটকের চাপ বাড়ায় আবাসিক হোটেল, মোটেল ও রিসোর্টগুলোতেও বুকিং প্রায় পূর্ণ। প্রথম সারির হোটেলগুলোতে ৭০ থেকে ৮৫ শতাংশ কক্ষ বুকিং হয়েছে।অন্যদিকে মাঝারি ও সাধারণ মানের হোটেলগুলোতেও ৫০ থেকে ৬০ শতাংশ কক্ষ দখল হয়ে গেছে।
পর্যটকদের উপস্থিতিতে চাঙা হয়ে উঠেছে স্থানীয় ব্যবসা-বাণিজ্যও। ঝিনুক মার্কেটসহ বিভিন্ন দোকানপাটে বেড়েছে কেনাবেচা। সৈকতসংলগ্ন ক্ষুদ্র ব্যবসায়ীরাও স্বস্তি প্রকাশ করেছেন।

স্থানীয় এক ব্যবসায়ী জানান, ঈদের প্রথম দিকে ভিড় কম থাকলেও এখন পর্যটকের সংখ্যা দ্রুত বাড়ছে এবং সামনে আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।

হোটেল-মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মো. মোতালেব শরীফ বলেন, বর্তমান প্রবণতা অনুযায়ী আগামী দিনগুলোতে ভিড় আরও বাড়বে। অধিকাংশ কক্ষ আগেই বুকিং হয়ে গেছে এবং বাকি কক্ষগুলোও দ্রুত পূর্ণ হয়ে যাবে।ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশনের নেতারা জানান, ঈদকে কেন্দ্র করে কুয়াকাটার পর্যটন খাতে ইতিবাচক গতি ফিরে এসেছে, যা স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলছে।

এদিকে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে ট্যুরিস্ট পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন। সংশ্লিষ্টরা জানান, যাতে আগত পর্যটকরা নির্বিঘ্নে সময় কাটাতে পারেন, সে বিষয়ে সর্বোচ্চ সতর্কতা বজায় রাখা হয়েছে।সব মিলিয়ে, ঈদের ছুটিতে সাগরকন্যা কুয়াকাটা আবারও পরিণত হয়েছে পর্যটকদের অন্যতম আকর্ষণীয় গন্তব্যে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network