শিরোনাম
আলেম-ওলামাদের সঙ্গে নিয়ে দেশ গঠনে কাজ করতে চাই: প্রধানমন্ত্রী ঝালকাঠির ভীমরুলীর ভাসমান পেয়ারা হাটে মার্কিন রাষ্ট্রদূত বরিশালের দপদপিয়া সেতুতে বাস-থ্রি হুইলারের মুখোমুখি সংঘর্ষে নিহত এক, আহত পাঁচ আমতলীতে স্কুলছাত্র ইমন হত্যার বিচার দাবিতে মানববন্ধন-বিক্ষোভ বাকেরগঞ্জে মেয়াদোত্তীর্ণ ১১ ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ জীবননগর সীমান্ত দিয়ে ৩ জনকে পুশইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি বরিশালে দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ২ সদস্য আটক জনপ্রিয় অভিযান নিউজ টিভি দেশব্যাপী প্রতিনিধি ও সাংবাদিক নিয়োগ বাকেরগঞ্জে মাছ ধরার নিষিদ্ধ জাল বিক্রি করায় দুই ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা

প্রতিবন্ধীর বাড়িতে খাবার নিয়ে হাজির হলেন – আগৈলঝাড়া থানার ওসি

আপডেট: April 5, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

 

 রিপোর্টার শামীম মীর।। করোনার কারণে সরকারের নির্দেশে ঘরে বন্দি হয়ে পরেন প্রতিবন্ধী গৌরী হালদারের দিনমজুর স্বামী মিলন হালদার। ফলে চার সদস্যর পরিবারে তাদের চরম খাদ্য সংকট চলতে থাকে। প্রতিদিন ত্রাণের আশায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হাতের ওপর ভর করে চলা শারিরিক প্রতিবন্ধী গৌরী হালদার বাড়ির সামনের রাস্তায় বসে থাকেন। কিন্তু তার ভাগ্যে জোটেনি কোন ত্রাণের খাদ্য সামগ্রী।

বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে একটি পোস্ট দেখে রবিবার সকালে প্রতিবন্ধী গৌরী হালদারের বাড়িতে পায়ে হেঁটে বিভিন্ন খাদ্য সামগ্রী নিয়ে হাজির হন জেলার আগৈলঝাড়া থানার চৌকস অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আফজাল হোসেন। উপজেলার বাকাল ইউনিয়নের ফুল্লশ্রী গ্রামের গৌরী হালদারের বাড়িতে গিয়ে ওসি যখন তার (গৌরী) হাতে খাদ্য সামগ্রী তুলে দিয়েছেন তখন হাউমাই করে কেঁদে ফেলেন প্রতিবন্ধী গৌরী।

ওসি আফজাল হোসেন জানান, করোনায় জেলা পুলিশের বিশেষ উদ্যোগে আগৈলঝাড়ার শতাধিক পরিবারের মাঝে বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করা হবে। ইতোমধ্যে বাকাল, জবসেন, দাসেরহাট, পূর্ব সুজনকাঠী গ্রামের হতদরিদ্র ভ্যান ও রিকসা চালক, চায়ের দোকানদারসহ দিনমজুর পরিবারের মাঝে নিত্য প্রয়োজনীয় চাল, ডাল, পিয়াজ, আলুসহ অন্যান্য খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network