শিরোনাম
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগে কর্মীসভা ও কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক মাদ্রাসায় ককটেল বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত পটুয়াখালীতে বেগম খালেদা জিয়ার জন্মদিন পালিত সুন্দরবনে ৪৫ কেজি হরিণের মাংসসহ আটক ২ শাহজালাল মাজারের দানবাক্সে মিলল ৭০ লাখ টাকা, স্বর্ণালঙ্কার-বিদেশি মুদ্রা আগৈলঝাড়ায় বাল্যবিবাহ বন্ধ করলেন ইউএনও, বর-কনের পরিবারকে জরিমানা বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আলী ভূঁইয়ার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন বিনা পারিশ্রমিকে অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিলেন মুকিত স্যার

প্রথমে অস্বীকার, মলত্যাগ করানোর পর পাওয়া গেল স্বর্ণের ৬টি বার

আপডেট: March 18, 2025

  • ফেইসবুক শেয়ার করুন

ছবি: আপডেট নিউজ বিডি টোয়েন্টিফোর 

জীবননগর পৌরশহরের থানা মোড়ে অভিযান চালিয়ে রাজ রকি (৩২) নামের এক যুবককে আটকের পর ক্যাম্পে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে বিজিবি। প্রথমে ওই যুবক কিছু স্বীকার না করলেও মলত্যাগ করানোর পর তার মলদ্বার দিয়ে বের হয়ে আসে স্বর্ণের ৬টি বার। যার ওজন ৭২৮.৯৬ গ্রাম। আটক রাজ রকি জীবননগর উপজেলার গয়েশপুর গ্রামের রেজাউল হক লিটনের ছেলে।

সোমবার (১৭ই মার্চ ২০২৫) রাতে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) সহকারী পরিচালক ও ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি থেকে জানা যায়, সোমবার সন্ধ্যায় সোর্সের তথ্যের ভিত্তিতে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অধীন জীবননগর বিওপির টহল দল জীবননগর থানা মোড় থেকে গয়েশপুর গ্রামের রাজ রকি নামের এক ব্যক্তিকে আটকের পর জীবননগর ক্যাম্পে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করে। উক্ত ব্যক্তি প্রথমে কিছু স্বীকার না করলেও পরবর্তীতে তাকে মলত্যাগ করানো হলে মলদ্বার থেকে দুটি কসটেপ প্যাচানো পোটলা বের হয়ে আসে। উক্ত পোটলা দুটি খোলা হলে ৬টি স্বর্ণের বার প্রাপ্ত হয় বিজিবি। যার ওজন ৭২৮.৯৬ গ্রাম এবং আনুমানিক মূল্য ৮৭ লক্ষ ৪৮ হাজার ৬৮০ টাকা।

এ ঘটনায় আটক আসামির বিরুদ্ধে জীবননগর থানায় মামলা দায়ের এবং স্বর্ণের বারগুলো আদালতের মাধ্যমে চুয়াডাঙ্গার সরকারি কোষাগারে জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network