শিরোনাম
চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে অবাঞ্চিত বন-জঙ্গল, ময়লা-আবর্জনা অপসারণ খয়রাবাদ স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার করে চত্বরে বালু ভরাট করলেন হিউমিনিটি এন্ড স্পোর্টস এলাইন্স সামাজিক সংগঠন খুলনায় বিদেশি পিস্তলসহ যশোরের শীর্ষ সন্ত্রাসী রিফাত আটক পাথরঘাটায় ৭ কোটি টাকার শাড়ি-পাঞ্জাবি জব্দ, আটক ৫ সামাজিক সংগঠন গর্বের বাকেরগঞ্জ’র উপজেলা শাখার সভাপতি আফজাল, সাধারণ সম্পাদক শাহিন জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন : ইসি আনোয়ারুল মেহেন্দিগঞ্জে চরাঞ্চলে নদীর বুকে ভাসমান হাসপাতাল, মিলবে বিনামূল্যে উন্নত চিকিৎসা গৌরনদীতে রিনিউএবল এলার্জি সোলার সিস্টেম নিয়ে উদ্বুদ্ধকরণ ও মতবিনিময়ে সভা অনুষ্ঠিত ভোলায় স্ত্রীকে অ্যাসিড নিক্ষেপের অভিযোগে স্বামী গ্রেপ্তার

প্রধানমন্ত্রীর খুলনায় আগমন উপলক্ষে প্রস্তুত রামপাল উপজেলা আ’লীগ

আপডেট: November 5, 2023

  • ফেইসবুক শেয়ার করুন

বাগেরহাট প্রতিনিধি ।।
বাগেরহাটের রামপালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার খুলনায় আগমন উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের প্রস্তুতি সভা সম্পন্ন হয়েছে।

শনিবার (৪ নভেম্বর) সকাল ১১ টায় রামপাল উপজেলা আওয়ামী লীগের আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে এ প্রস্তুতি সভা সম্পন্ন হয়।

উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ মোজাফফর হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক, উপজেলা চেয়ারম্যান শেখ মোয়াজ্জেম হোসেন’র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি সিটি করপোরেশন বার বার নির্বাচিত মেয়র তালুকদার আব্দুল খালেক।

বিশেষ অতিথির বক্তব্যে রাখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় উপ-মন্ত্রী বেগম হাবিবুন নাহার (এম.পি)।

এ সভায় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোল্লা আব্দুর রউফ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ (অব.) মোতাহার রহমান, শেখ মিজানুর রহমান, অধ্যক্ষ খালিদ আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ হামীম নূরী, মো. বজলুর রহমান, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপিকা ছায়েরা খাতুন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ নুরুল হক লিপন, মহিলা ভাইস চেয়ারম্যান মোসা. হোসনেয়ারা মিলি, ইউপি চেয়ারম্যান মুন্সি বোরহান উদ্দিন জেড, মো. আব্দুল্লাহ ফকির, তপন কুমার গোলদার, তরফদার মাহফুজুল হক টুকু, শেখ মো. মোস্তাফিজুর রহমান সোহেল, তালুকদার সাব্বির আহমেদ, মোসা. সুলতানা পারভীন (ময়না), জেলা পরিষদ সদস্য শেখ মনির আহমেদ প্রিন্স, যুবলীগের সহ-সভাপতি মো. আবুল কালাম আজাদ, শ্রমিক লীগের সভাপতি আশরাফুল আযম আকুঞ্জি, সাধারণ সম্পাদক মোঃ রবিউল ইসলাম, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সরদার বোরহান উদ্দিন, সাধারণ সম্পাদক এ্যাড. চয়ন মন্ডল, ছাত্রলীগের সভাপতি মো. হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক এ্যাড. চয়ন মন্ডলসহ উপজেলার ১০ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারন সম্পাদকসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য আগামী ১৩ ই নভেম্বর খুলনার ঐতিহাসিক সার্কিট হাউজ মাঠে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত জনসভায় যোগদান করবেন। সে জনসভা সফল করার লক্ষে রামপাল উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে ৩০ টি বাস দেয়া হবে বলে সিদ্ধান্ত নেয়া হয়েছে। জনসভায় যাতে রামপাল থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী যেতে পারে, তার সর্বাত্মক ব্যবস্থা করবে রামপাল উপজেলা আওয়ামী লীগ ।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network