আপডেট: July 24, 2021
আপটেড নিউজ ডেস্ক::দেশবরেণ্য গণসংগীতশিল্পী ফকির আলমগীরের প্রথম জানাজা সম্পন্ন হয়েছে। শনিবার বেলা ১১টা ১৬ মিনিটে রাজধানীর খিলগাঁওয়ের পল্লীমা সংসদ প্রাঙ্গণে তার জানাজা হয়।এসময় তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। জানাজায় অংশগ্রহন করেন তার ভক্ত অনুরাগীরা।
এরপর দুপুর ১২টায় সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য ফকির আলমগীরকে নেয়া হবে কেন্দ্রীয় শহীদ মিনারে।
বাদ যোহর রাজধানীর খিলগাঁও মাটির মসজিদে শেষ জানাজা হবে। তারপর তাকে তালতলা কবরস্থানে চিরনিদ্রায় শায়িত করা হবে।করোনায় আক্রান্ত হয়ে শুক্রবার (২৩ জুলাই) রাতে ইউনাইটেড হাসপাতালে মৃত্যুবরণ করেন ফকির আলমগীর।

