ফরিদপুরে খিচুড়ি খেয়ে এক পরিবারের ছয় সদস্যসহ অজ্ঞান ১৫

আপডেট: January 18, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: ফরিদপুরে খিচুড়ি খেয়ে এক পরিবারের ছয় সদস্যসহ ১৫ জন অজ্ঞান হয়ে পড়েছেন। রোববার (১৭ জানুয়ারি) বিকেল ৩টার দিকে ফরিদপুর সদর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের বারোভাগিয়া গ্রামের মো. সিরাজ মাতুব্বরের বাড়িতে এ ঘটনা ঘটে।

অসুস্থরা বর্তমানে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।এলাকাবাসী সূত্রে জানা গেছে, রোববার সিরাজ মাতুব্বরের বাড়িতে পারিবারিকভাবে খাওয়ার জন্য দুপুরে পোল্ট্রি মুরগী দিয়ে খিচুড়ি রান্না করা হয়। ওই খিচুড়ি খেয়ে সিরাজ মাতুব্বরের পরিবারের ছয়জনসহ জমিতে পিঁয়াজ রোপণের কাজে নিয়োজিত নয়জন শ্রমিক এক ঘণ্টার মধ্যে একে একে জ্ঞান হারান।পরে এলাকাবাসী তাদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। অজ্ঞান হয়ে পড়াদের মধ্যে সিরাজ মাতুব্বর নিজেও রয়েছেন। এছাড়া তার পরিবারের তিন নারী ও এক শিশু রয়েছে।ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক সাইফুর রহমান বলেন, খাদ্য খেয়ে জ্ঞান হারিয়ে ১৫ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের চিকিৎসা চলছে।

ফরিদপুর সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার জানান, এ ব্যাপারে পুলিশের একটি দলকে ঘটনাস্থল ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।তিনি বলেন, শত্রুতাবশত কেউ ওই খাদ্যে কিছু মিশিয়ে দিতে পারে কিংবা চুরির মানসিকতা থেকেও এ ঘটনা ঘটে থাকতে পারে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network