ফেন্সিডিলসহ বিজিবির হাতে মাদক ব্যবসায়ী আটক

আপডেট: July 13, 2022

  • ফেইসবুক শেয়ার করুন

এম.এ.আর.নয়ন: ঝিনাইদহের মহেশপুরে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ১০০ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ আব্দুল কুদ্দুস (৩৭) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (১৩ই জুলাই) দুপুরে উপজেলার কাঞ্চনপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটককৃত আব্দুল কুদ্দুস কাঞ্চনপুর গ্রামের মৃত আমজাদ মণ্ডলের ছেলে। বুধবার রাতে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর ভারপ্রাপ্ত অধিনায়ক তসলিম মো. তারেক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর অধীনস্ত বাঘাডাংগা বিওপির টহল দল বুধবার দুপুর পৌনে ২টার সময় সীমান্ত হতে আনুমানিক ২ কি.মি. বাংলাদেশের অভ্যন্তরে ঝিনাইদহের মহেশপুর উপজেলার কাঞ্চনপুর গ্রামে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনাকালে ১০০ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ আব্দুল কুদ্দুসকে তার নিজ বাড়ি হতে আটক করা হয়। আটককৃত আসামিকে মহেশপুর থানায় হস্তান্তর করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network