শিরোনাম
বাকেরগঞ্জে চাঁদার দাবিতে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর-লুটপাট উজিরপুরে পরকীয়ার অভিযোগে ছাত্রদল নেতা আটক, গণধোলাই; বিএনপি নেতার হস্তক্ষেপে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ উজিরপুরে স্বাস্থ্যসেবার উন্নয়নে সাংবাদিকদের সঙ্গে নবাগত কর্মকর্তার মতবিনিময় কলাপাড়ায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার পিরোজপুরে ৭ শিক্ষকের স্কুলে ৮ শিক্ষার্থী, এসএসসিতে সবাই ফেল দুমকিতে ইউএনও অপসারণের দাবিতে মানববন্ধন রাজাপুরে ১৩ শিক্ষকের ১২ পরীক্ষার্থী, পাস একজন রাজাপুরে বালুবাহী জাহাজের ধাক্কায় সেতু ভেঙে খালে, যোগাযোগ বন্ধ গৌরনদীতে মার্কিন রাষ্ট্রদূতের উপস্থিতিতে আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত

ফেসবুকে বিতর্কিত স্ট্যাটাস দেয়ায় ছাত্রলীগ নেতা বহিষ্কার

আপডেট: May 29, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: ফেসবুকে বিতর্কিত স্ট্যাটাস দেয়ায় জামালপুর জেলা ছাত্রলীগের সহসভাপতি আব্দুল্লাহ আল সাদী সিয়ামকে সাময়িক বহিষ্কার করেছে জেলা ছাত্রলীগ।

জেলা ছাত্রলীগের পক্ষ থেকে জানানো হয়েছে, দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ণ ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগে জেলা ছাত্রলীগের সহসভাপতি আব্দুল্লাহ আল সাদী সিয়ামকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।একই সঙ্গে কেন তাকে স্থায়ী বহিষ্কার করা হবে না, তা জানতে চেয়ে সাত দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছে।

জামালপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাকসুদ বিন জালাল প্লাবন জানান, গত ৫ মে আব্দুল্লাহ আল সাদী সিয়াম তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে একটি বিতর্কিত স্ট্যাটাস দেন, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। স্ট্যাটাসে সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে।

বৃহস্পতিবার এ বিষয়ে জেলা ছাত্রলীগ জরুরি সভা ডেকে তাকে সাময়িক বহিষ্কার করে।সাময়িক বহিষ্কৃত সহসভাপতি আব্দুল্লাহ আল সাদী সিয়াম  বলেন, কোনো নোটিশ আমি পাইনি। কী কারণে আমাকে বহিষ্কার করা হয়েছে তাও জানি না।এর পর তিনি জানান, এ রকম নোটিশ তাকে কয়েক দিন পরপরই দেয়া হয়। এটি কোনো ব্যাপার নয়।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network