শিরোনাম
উজিরপুরে প্রায় ১০ কোটি টাকায় দৃষ্টিনন্দন সেতু, দেখতে প্রতিদিনই ভিড় আমতলীতে গাঁজা ও ইয়াবাসহ মা ছেলে গ্রেফতার! সুমন হত্যাকারীদের কাউকেই ছাড় দেয়া হবেনা, বিচার নিশ্চিত করা হবে: কামরুল হাসান রুবেল এভাবে আর কোনো পুলককে গণমাধ্যম অঙ্গন থেকে হারাতে চাই না: আহমেদ আবু জাফর বাকেরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল ট্রলারসহ ১২ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী মৃত্যুর আগে যা লিখেছিলেন সাংবাদিক পুলক চ্যাটার্জি চরফ্যাশন স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি নূরুল ইসলাম নয়ন সাংবাদিক চাষী রমজানের রোগমুক্তি কামনায় জীবননগর প্রেসক্লাবে দোয়া মাহফিল

ফ্রান্সে মহানবী (সা.)-কে অবমাননার প্রতিবাদে বরিশালে শিক্ষার্থীদের বিক্ষোভ

আপডেট: October 31, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

ফ্রান্সে মহানবী হযরত মুহাম্মদ (স.)-কে অবমাননার প্রতিবাদে বরিশালে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা।

আজ শনিবার বেলা সাড়ে ১১টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে বিভিন্ন কলেজের শিক্ষার্থীদের ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন নগরীর সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের শিক্ষার্থী খালিদ সাইফুল্লাহ, বিএম কলেজ শিক্ষার্থী মাসুদ হোসেন ও হুমায়ুন কবির রানাসহ অন্যান্যরা।

বক্তারা ফ্রান্সে মহানবী হযরত মুহাম্মদ (স.)-কে অবমাননার প্রতিবাদ জানান। একই সাথে তারা ফ্রান্সের পণ্য বর্জনসহ মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। মানববন্ধন শেষে একই দাবিতে শিক্ষার্থীদের একটি বিক্ষোভ মিছিল নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network