আপডেট: October 27, 2020
আপডেট:
পটুয়াখালীর বাউফলে ফ্রান্সে মোহাম্মদ (সঃ)এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে বাউফল উপজেলা পরিষদের গেটের সমানের সড়কে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাউফল তরুণ সমাজের উদ্যোগে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে সমাবেশ বক্তব্য রাখেন, তরুন সমাজের উপদেষ্টা আল আমিন, মাওলানা আয়ুব বিন মুছা, মাওলানা রহমত উল্লাহ, মাওলানা জসিম উদ্দিন প্রমূখ। সভাপতিত্ব করেন তরুন সমাজের সহসভাপতি মাওলানা ওমর ফারুক তাওহিদ। বক্তারা এঘটনার তীব্র নিন্দা প্রকাশ করে অবিলম্বে জাতির কাছে ফ্রান্সের রাষ্ট্রপতিকে ক্ষমা চাওয়ার জন্য বলেন এবং সকল মুসলমানদের ফ্রান্সের পণ্য বর্জনের অনুরোধ করা হয়।

