শিরোনাম
বেতাগীতে সেতু আছে, পথ নেই, ঝুঁকি নিয়ে পারাপার বাবুগঞ্জে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের বাড়িতে অস্ত্রের মুখে ডাকাতি, জিম্মি করে মালামাল লুট গুঠিয়া বিএনপি কার্যালয়ে ডাবল স্ট্যান্ডঃ আ.লীগ নেতাদের আপ্যায়ন, বিএনপি নেতাদের শায়েস্তা বাকেরগঞ্জের নিমতলা–বাদলপাড়া সড়কের বেহাল দশা, সংস্কারের দাবি স্থানীয়দের বাকেরগঞ্জে অবৈধ বালু উত্তোলনের দায়ে ৩ জনকে কারাদণ্ড বরিশালে সেইলর আউটলেটে মাফিয়া সেল অফার উজিরপুরে প্রাথমিক শিক্ষক সমিতির কাউন্সিল, সভাপতি মোবারক সম্পাদক খলিল বাকেরগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে র‌্যালি ও আলোচনা সভা ভোলায় অবৈধ বালু উত্তোলন, ৬ ড্রেজার ও বাল্কহেডসহ আটক ৪০

বরগুনায় চাচাকে পিটিয়ে মারল ভাতিজা, বাবা-ভাই আটক

আপডেট: April 25, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

বরগুনা প্রতিনিধি:: বরগুনায় কলাগাছ লাগানো নিয়ে বাকবিতণ্ডার সময় ভাতিজার হামলায় আহত চাচা মারা গেছেন। এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ।
শনিবার রাতে তাদের আটক করা হয়। আটকরা হলেন- নিহতের ছোট ভাই সোহরাব হোসেন ও তার ছেলে রিয়াজ।

নিহতের নাম মো. সুলতান আহমেদ। তিনি বরগুনা সদর উপজেলার বদরখালী ইউনিয়নের গুলিশাখালী গ্রামের আদম আলীর ছেলে।

স্থানীয়রা জানায়, শুক্রবার সকালে বাড়ির পাশের জমিতে কলাগাছ লাগাতে যান সুলতান। এ সময় ওই জমি নিজেদের দাবি করে কলাগাছ লাগাতে বাধা দেন ভাই সোহরাব ও ভাতিজা মিরাজ। এ নিয়ে বাকবিতণ্ডার একপর্যায়ে চাচা সুলতানকে শাবল দিয়ে পিটিয়ে আহত করেন মিরাজ।

পরে স্থানীয়রা গুরুতর অবস্থায় তাকে বরগুনা সদর হাসপাতালে নিলে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান চিকিৎসকরা। পরে সেখান থেকেও সুলতানকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সেখানে শনিবার ভোরে তিনি মারা যান।বরগুনা সদর থানার ওসি কেএম তারিকুল ইসলাম বলেন, এ ঘটনায় নিহতের ছোট ভাই সোহরাব ও তার ছেলে রিয়াজকে আটক করা হয়েছে। তবে অভিযুক্ত মিরাজ পলাতক রয়েছেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network