শিরোনাম
লঞ্চঘাটে ৯ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার চরফ্যাশনে ৮ লাখ টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ আমতলীতে স্কুল শিক্ষার্থী ইমন হত্যার বিচার দাবিতে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের টেস্টে ঐতিহাসিক জয় ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, বাকেরগঞ্জে ছাত্রদল নেতাকে অব্যাহতি শারীরিক প্রতিবন্ধী জহিরুল ও ইদ্রিস মল্লিকের পাশে দাঁড়ালেন লন্ডন প্রবাসী মিজানুর রহমান খান নরওয়ে প্রবাসী সজিব! পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগে কর্মীসভা ও কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক মাদ্রাসায় ককটেল বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত

বরগুনায় তিন শহীদ পরিবারকে আর্থিক সহায়তা দিল জামায়াত

আপডেট: December 3, 2024

  • ফেইসবুক শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:: জুলাই-আগস্টের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শাহাদত বরণকারী বরগুনার তিনজনের পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছে জামায়াতে ইসলামী বরগুনা জেলা শাখা।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে বরগুনার তিন শহীদের স্বজনদের হাতে দুই লাখ টাকা করে মোট ছয় লাখ টাকা তুলে দেওয়া হয়।

জামায়াতের বরগুনা জেলা শাখার আমির অধ্যাপক মাওলানা মো. মহিব্বুল্লাহ হারুনের সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি আসাদুজ্জামান মামুনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা নায়েবে আমির মাওলানা মো. আফজালুর রহমান, পৌর আমির মাওলানা আবদুল জলিল, সদর উপজেলা আমির মাওলানা মো. নুরুল আমিন, তালতলী উপজেলা আমির মাওলানা মো. শাহ্ জালাল, দৈনিক দ্বীপাঞ্চল সম্পাদক মো. মোশাররফ হোসেন ও শিবিরের জেলা সভাপতি আবদুল্লাহ্ মো. সুমন।তিনজন শহীদ হলেন মো. বাবুল মিয়া, জাকির তবক ও মো. সিরাজুল ইসলাম।জামায়াতে ইসলামী দেশব্যাপী প্রতিটি শহীদ পরিবারকে ধারাবাহিকভাবে অনুদান দিচ্ছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network