বরগুনায় ১৭ লাখ টাকার নিষিদ্ধ শাপলা পাতা-গিটার মাছ জব্দ

আপডেট: August 13, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

বরগুনা প্রতিনিধি:: বরগুনার পাথরঘাটায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ শাপলা পাতা ও গিটার মাছ জব্দ করেছে কোস্ট গার্ড।বৃহস্পতিবার (১৩ আগস্ট) পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রের বিএফডিসি ঘাট এলাকার বিভিন্ন আড়তে অভিযান চালিয়ে এসব মাছ জব্দ করা হয়।

দুপুরে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো. সালমান বিন শওকত।বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গোপন তথ্যের ভিত্তিতে বিভিন্ন আড়তে অভিযান চালিয়ে ৪৪০ কেজি শাপলা পাতা ও ২৫০ কেজি গিটার মাছ জব্দ করা হয়। জব্দ করা এসব মাছের আনুমানিক বাজারমূল্য ১৭ লাখ ২৫ হাজার টাকা। এ সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্ট জেলে ও ব্যবসায়ীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। পরে পাথরঘাটা বন বিভাগের উপস্থিতিতে জব্দ করা শাপলা পাতা ও গিটার মাছ ধ্বংসের জন্য কেরোসিন দিয়ে মাটিতে পুঁতে রাখা হয়।

সালমান বিন শওকত বলেন, বিলুপ্তপ্রায় প্রাণী ও মৎস্য সম্পদ ধ্বংস করছে কিছু অসাধু জেলে ও ব্যবসায়ীরা। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে শাপলা পাতা ও গিটার মাছ জব্দ করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network