আপডেট: June 20, 2020
জিয়া উদ্দিন সিদ্দিকী, আমতলী (বরগুনা) প্রতিনিধি।
বরগুনার আমতলীতে ৬০০ পিচ ইয়াবাসহ এক চিহ্নিত নারী মাদককারবারীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শনিবার সকালে আমতলী লঞ্চঘাট থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানাগেছে, শনিবার সকাল সাড়ে ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে আমতলী থানার ওসির নেতৃত্বে এসআই শাহাবুল এএসআই লিমন, এএসআই সোহরাফ ও নারী কনেষ্টবল সানমুনসহ সংঙ্গীয় ফোর্স আমতলী লঞ্চঘাট থেকে পটুয়াখালী সদর উপজেলার তিতকাটা গ্রামের বাছের লাহাড়ীর কণ্যা চিহ্নিত মাদক কারবারী মোসাঃ হেলানা বেগমকে (৪০) আটক করে।
তার শরীর তল্লাশী করে ৬০০ পিচ ইয়াবা উদ্ধার করে। জানাগেছে তিনি ঢাকা থেকে ইয়াবা, গাঁজাসহ মাদকদ্রব্য এনে এ এলাকায় বিক্রি করেন। তার বিরুদ্ধে পটুয়াখালী সদর থানায় দুটি মাদক মামলা চলমান আছে। মাদক কারবারীর বিরুদ্ধে আমতলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
আজ (শনিবার) দুপুরে গ্রেফতারকৃত নারী মাদক কারবারীকে উপজেলা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে প্রেরণ করা হলে আদালতের বিজ্ঞ বিচারক মোঃ সাকিব হোসেন তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

