শিরোনাম
জীবননগর থানা ও প্রেসক্লাবের মধ্যকার প্রীতি ফুটবল ম্যাচ ১-১ গোলে ড্র আপনাদের কলমের খোঁচায় যেন কারও ক্যারিয়ার-মানসম্মান নষ্ট না হয়: তথ্যমন্ত্রী তিন বছরে ৪০০-এর বেশি পোশাক কারখানা বন্ধ হয়েছে: সংসদে বাণিজ্যমন্ত্রী বরিশালে মাদকবিরোধী অভিযানে আটক ১৭ নেপালে বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ১২৫২,অভিযান অব্যাহত পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত ইতিহাসের সবচেয়ে কঠিন সময়ে দায়িত্ব নিয়েছেন তারেক রহমান: তথ্যমন্ত্রী দেশকে অস্থিতিশীল করতে গুজব রটানো হচ্ছে, সবাইকে সতর্ক থাকতে হবে : প্রধানমন্ত্রী আবদুল্লাহ পুর ইউনিয়নে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া

বরগুনায় জাল টাকা ও প্রিন্টারসহ মা-ছেলে আটক

আপডেট: November 20, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

বরগুনা প্রতিনিধি: বরগুনার বামনা উপজেলার দক্ষিণ গুদিঘাটা থেকে এক হাজার টাকার জাল নোটসহ সৈয়দ মামুন (২৩) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। ঘটনার পর পাথরঘাটা উপজেলার চরলাঠিমারা গ্রাম থেকে জালটাকা তৈরির প্রিন্টারসহ তার মা মিনারা বেগমকেও (৩৮) আটক করে পুলিশ।

শুক্রবার রাতে আটক করে শনিবার সকালে তাদের বরগুনা আদালতে পাঠানো হয়।সূত্র জানায়, শুক্রবার দুপুর ১২টার দিকে বামনা উপজেলার দক্ষিণ গুদিঘাটা গ্রামের চাঁন মিয়ার দোকানে একটি এক হাজার টাকার নোট নিয়ে সৈয়দ মামুন নামে এক যুবক পণ্য কিনতে যান। দোকানদার চাঁন মিয়ার কাছে নোটটি জাল বলে সন্দেহ হয়। বিষয়টি বামনা থানা পুলিশকে অবহিত করলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মামুনকে তল্লাশি করে ৩টি এক হাজার টাকার জাল নোট পায়।

পুলিশের জিজ্ঞাসাবাদে মামুন জানায়, তার বাড়িতে টাকা তৈরির একটি প্রিন্টার রয়েছে। এরপর বামনা থানা পুলিশ পাথরঘাটা থানা পুলিশের সহায়তা নিয়ে পাথরঘাটা উপজেলার চরলাঠিমারা গ্রামে মামুনের বাড়িতে অভিযান চালায়। সেখানে মামুনের ঘরের পাশে তার চাচা আ. খালেকের ঘর থেকে একটি অত্যাধুনিক প্রিন্টার উদ্ধার করা হয়। এ সময় তার মা মিনারা বেগমকে আটক করে বামনা থানায় নেয় পুলিশ।

সৈয়দ মামুনের চাচা আ. খালেক জানান, মামুনের আটকের খবর পেয়ে তার মা মিনারা বেগম প্রিন্টারটি তার ঘরে রেখে যায়। এটা কি মেশিন জানতে চাইলে মিনারা তাকে জানায়, একজনের কাছে টাকা পেত সেজন্যই এই মেশিনটি তার কাছে রেখে গেছেন।

গ্রেফতারকৃত মিনারা বেগম বলেন, তার পূর্বের স্বামী এক বন্ধুকে নিয়ে এসে মেশিনটি তার কাছে রেখে যায়। এটি দিয়ে কী করে তিনি তা জানেন না।

বামনা থানার অফিসার ইনচার্জ মো. বশিরুল আলম বলেন, জালটাকা ও টাকা তৈরির মেশিনসহ দুজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা নিয়ে শনিবার সকালে বরগুনা আদালতে পাঠানো হয়েছে। এ জালটাকা তৈরির উৎস এবং আরও কেউ জড়িত আছে কিনা খুঁজে বের করা হবে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network