আপডেট: December 12, 2024
বরগুনা প্রতিনিধি:: বরগুনা জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবং সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্বাস হোসেন মন্টু মোল্লাকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বরগুনা সদর থানার ওসি দেওয়ান জগলুল হাসান।

