বরিশালগামী লঞ্চে বোরকা পড়ে ছিনতাই, আটক ৩

আপডেট: April 6, 2024

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: সদরঘাট থেকে বরিশালগামী লঞ্চে নারীদের বোরকা পড়ে কৌশলে ছিনতাই করার সময় তিনজনকে আটক করেছে নৌপুলিশ।শুক্রবার (৫ এপ্রিল) রাত ১১টার দিকে নারায়ণগঞ্জের ফতুল্লা লঞ্চঘাট থেকে তাদের আটক করা হয়।আটকরা হলেন- নারায়ণগঞ্জ সদরের জিমখানা এলাকার সাব্বির (২০), আরাফাত (২২) ও রুবেল (৩৪)।পাগলা নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ কামাল উদ্দিন জানান, একটি চক্র বোরকা পড়ে লঞ্চে ও লঞ্চঘাটে লোকসমাগমে কৌশলে লোকজনদের কাছ থেকে টাকা ও মোবাইল ছিনিয়ে নেয়। কেউ প্রতিবাদ করলে শ্লীলতাহানির অভিযোগ এনে গণধোলাইয়ের ভয় দেখানো হতো। এ চক্রটিকে ধরার জন্য দীর্ঘদিন ধরে চেষ্টা চালাচ্ছি। রাতে ছিনতাই করে পালানোর সময় ধাওয়া করে তিনজনকে আটক করা হয়।

তাদের মধ্যে সাব্বিরকে বোরকা পড়া অবস্থায় ধরা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ছিনতাই করা দুটি মোবাইল ও বেশকিছু টাকা জব্দ করা হয়েছে। যাদের কাছ থেকে ছিনতাই করা হয়েছে তারা এসে তাদের মোবাইল ও টাকা শনাক্ত করেছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network