শিরোনাম
মৃত্যুর আগে যা লিখেছিলেন সাংবাদিক পুলক চ্যাটার্জি চরফ্যাশন স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি নূরুল ইসলাম নয়ন সাংবাদিক চাষী রমজানের রোগমুক্তি কামনায় জীবননগর প্রেসক্লাবে দোয়া মাহফিল কলসকাঠী বি.এম. একাডেমির শিক্ষার মান উন্নয়নে ছাত্র ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বরিশালকে সবুজ বেষ্টনীতে আচ্ছাদিত করা হবে: কমিশনার খলিল আহমেদ বাকেরগঞ্জের ঐতিহ্যবাহী রতনা আমিন মহিলা কলেজের গভর্নিং বডির সভাপতি শাহিন তালুকদার বরিশালে পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার গাজীপুরে মাদক সেবনের পর নিজ বাড়িতেই আগুন, মায়ের অভিযোগে ছেলের কারাদণ্ড পিরোজপুরে বিএনপির কার্যালয় ভাঙচুর, ককটেল উদ্ধার

বরিশালের দপদপিয়া সেতুতে বাস-থ্রি হুইলারের মুখোমুখি সংঘর্ষে নিহত এক, আহত পাঁচ

আপডেট: August 9, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:: বরিশালের দপদপিয়া সেতুতে বাসের সঙ্গে থ্রি-হুইলারের (আলফা-মাহিন্দ্রা) মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন। রবিবার বিকেলে কীর্তনখোলা নদীর ওপর সেতুতে এ দুর্ঘটনা ঘটে বলে কোতয়ালী মডেল থানার ওসি আল মামুন উল ইসলাম জানিয়েছেন। নিহত ও আহতরা সবাই থ্রি-হুইলারের যাত্রী ছিলেন।নিহত রিফাত (২০) বরিশালের বাকেরগঞ্জ উপজেলার বাসিন্দা। আহতদের একজনের পরিচয় জানা যায়নি। অন্যরা হলেন- বরিশাল বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের বাংলা বিভাগের শিক্ষার্থী ইয়াসিন আরাফাত, বাকেরগঞ্জ উপজেলার বাসিন্দা আসাদুল (৫০), সিফাত (৩০), মামুন রেজা (৩৫)।

ঘটনাস্থলে থাকা কোতয়ালী মডেল থানার এসআই মো. জুবায়ের জানান, বরিশাল থেকে কুয়াকাটার উদ্দেশ্যে যাচ্ছিল বাসটি। অন্যদিকে বাকেরগঞ্জ থেকে যাত্রী নিয়ে থ্রি-হুইলারটি বরিশাল নগরীর উদ্দেশ্যে আসছিল। দপদপিয়া সেতুতে পৌঁছালে বাসের সঙ্গে থ্রি-হুইলারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে থ্রি-হুইলারটি দুমড়ে-মুচড়ে গিয়ে ৬ যাত্রীর সবাই গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেছেন। আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। গুরুতর আহত বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে ঢাকায় নেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসক।

কোতয়ালী মডেল থানার ওসি আল মামুন উল ইসলাম বলেন, দুর্ঘটনার পর দুইটি যানবাহন জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক মেহেদী হাসান সোহাগ বলেন, ‘দুর্ঘটনায় আমাদের এক শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে। আমরা খোঁজ-খবর রাখছি। বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে তার উন্নত চিকিৎসার জন্য সর্বোচ্চ সহযোগিতা করা হবে।’

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network