শিরোনাম
বাকেরগঞ্জে বিএনপি নেতা ওবায়দুলের অব্যাহতির আদেশ প্রত্যাহার উজিরপুরে নতুন এসিল্যান্ড সোহানুর রহমান সেতুর যোগদান জীবননগরে ইয়াবাসহ যুবক আটক বাকেরগঞ্জে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী জান্নাতুল ফেরদৌস গোলাপ, নির্বাচনী আলোচনায় নতুন মাত্রা নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে গর্ভবতী মায়েদের নিয়ে মা সমাবেশ অনুষ্ঠিত লালমোহনে মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আটক ২ সাংবাদিক অরিত্রকে কনডেম সেলে রাখার অভিযোগে হাইকোর্টে রিট দাখিল হাজার হাজার নেতাকর্মীর বিশাল মিছিল নিয়ে গণসমাবেশে মাহামুদ সিকদারের শক্তির জানান গারুড়িয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী হচ্ছেন মাওলানা নিজাম উদ্দিন খান

বরিশালের প্রথম নারী সিভিল সার্জন ডা. মারিয়া

আপডেট: November 18, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

আপডেট নিউজ,বরিশাল: বরিশালে নতুন সিভিল সার্জন হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. মারিয়া হাসান।এই প্রথম কোনো নারী জেলা সিভিল সার্জনের দায়িত্ব পেলেন।ডা. মারিয়া বর্তমানে বরগুনা জেলা সিভিল সার্জন হিসেবে কর্মরত রয়েছেন।

বৃহস্পতিবার (১৮ নভেম্বর) সকালে জেলা সিভিল সার্জনের কার্যালয় সূত্রে  জানা গেছে, স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে বুধবার (১৭ নভেম্বর) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে স্বাস্থ্য সেবা বিভাগের উপ-সচিব জাকিয়া পারভীন স্বাক্ষরিত এক আদেশে ডা. মারিয়াকে বরগুনা থেকে বরিশাল জেলা সিভিল সার্জন (চলতি দায়িত্ব) হিসেবে পদায়ন করা হয়।এর আগে গত মাসে জেলা সিভিল সার্জন ডা. মো. মনোয়ার হোসেনকে উপ-পরিচালক পদে পদোন্নতি দেওয়া হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network