বরিশালে  আগৈলঝাড়া কম্পিউটার সমিতির ইদ্রিস  সভাপতি  ও জয় রায়  সম্পাদক নির্বাচিত

আপডেট: August 8, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

 

নিজস্ব প্রতিবেদক।। বরিশালের আগৈলঝাড়ায় কম্পিউটার সমিতির ১৭ সদস্য বিশিষ্ট একটি কার্যকরি কমিটি গঠন করা হয়। শুক্রবার সকাল ১০.৩০ ঘটিকার সময় মোঃ ইদ্রিস খান সভাপতি ও জয় রায় কে সাধারণ সম্পাদক সকলের মতামতের ভিত্তিতে নির্বাচিত করা হয়। কমিটির অন্যন্য সদস্যরা হলেন, মলয় ভক্ত (নাজ স্টুডিও) মনিন্দ্র নাথ রায় (চৈতি স্টুডিও), রনজিৎ বৈষ্ণব (প্রিয়াংকা স্টুডিও), মিন্টু লাল বাড়ৈ (এসএস স্টুডিও), তপন বাড়ৈ (চৈতি এন্টারপ্রাইজ), দীপু সরকার (দীপু কম্পিউটার), প্রদীপ রায় (দীপ কম্পিউটার), মোঃ মনির (মনির টেলিকম), মোঃ করিম ( করিম স্টুডিও), শুভ দাস (এস.বি কম্পিউটার), লিটন বাড়ৈ ( প্রশান্ত কম্পিউটার), সুব্রত রায় (বি.এস কম্পিউটার), মাহাবুব সিকদার ( সিকদার কম্পিউটার), ছানোয়ার (ছানোয়ার কম্পিউটার), রাজু খান (তন্নী কম্পিউটার) প্রমুখ। উক্ত সভায় সভাপতি মোঃ ইদ্রিস খান বলেন আমাদের সকলের মতামতের ভিত্তিতে পারিপাশ্বিক দিক চিন্তা করে কম্পিউটারের সকল মালামাল, কালি কাগজ, বিদ্যুৎ বিল, ঘর ভাড়া সহ অন্যান্য দ্রবাদির মূল্য বৃদ্ধির কারণে নতুন মূল্য তালিকা নির্ধারণ করা হয়। যে মূল্য তালিকা নির্ধারিন করা হয় যাহাতে কোন সদস্য উক্ত তালিকার নিচে কেহ কম টাকায় কাজ না করে। যদি উক্ত তালিকার নিচে কম টাকায় কাজ করে প্রমান সাপেক্ষে তাহার বিরুদ্ধে সদস্যদের সিদ্ধান্ত মোতাবেক ব্যবস্থা নেওয়া হইবে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network