শিরোনাম
ভারতে অনুপ্রবেশকালে ৮ বাংলাদেশী নারী আটক বরিশালে রিহ্যাব হেলথ কেয়ার এন্ড নার্সিং হোম এর শুভ উদ্বোধন বগুড়ায় বাসচাপায় ৬ শ্রমিক নিহত, আহত ১৫ উজিরপুরে সাঁকো নির্মাণ: জনদুর্ভোগ কমাতে অর্থায়ন ও উদ্যোগে বিএনপি নেতা শহিদুল ইসলাম বাকেরগঞ্জে বাল্কহেডের ধাক্কায় ধসে পড়লো সেতু, দুর্ভোগে হাজারো মানুষ কলাপাড়ায় গৃহহীন এবং দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ বরিশালে ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান আমতলীতে স্বপ্নছোঁয়ার উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ নিরাপদ অভিবাসন ও দক্ষতা প্রশিক্ষণে গৌরনদী টিটিসির ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

বরিশালে আ’লীগের হাল ধরেছেন বিএনপি নেতা !

আপডেট: May 11, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক ॥
বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের ইউপি সদস্য হাবিবুর রহমান টিপু’র দাপটে কোনঠাসা হয়ে পড়ছে আ’লীগ। ক্ষমতা বদলের সাথে সাথে দল পাল্টে নেতা বনেযায় টিপু।
সূত্রমতে চরবাড়িয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ২০০৩ সালের জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করনে।
সেই একই টিপু ৪নং ওয়ার্ড আ’লীগের সাধারণ সম্পাদক দায়িত্ব পালন করছেন। দলীয় প্রভাব খাটিয়ে ইউপি সদস্য নির্বাতিত হয়ে ধরাকে সরাজ্ঞান করছেনা টিপু।
সম্প্রতি টিসিবির পণ্য আনতে গেলে ক্রেতাদের সাথে খারাপ আচরণ করার একাধীক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। ত্রাণ বিতরণে অনিয়ম করে পার পেলেও টিসিবির পণ্য বিক্রিতে প্রভাব খাটানো ও ক্রেতাদের বের করে দেয়ার অভিযোগে বিভিন্ন গনমাধ্যমে বার বার শিরোনামে উঠে এসেছে টিপুর অনৈতিক প্রভাব খাটানোর তথ্য। এরপর হতে মুখ খুলতে শুরু করেছে এলাকাবাসী।
স্থানীয় খান বাড়ীর সেকান্দার আলী খান’য়ের পুত্র নেয়ামত হোসেন বলেন, ‘গত সোমবার ১২টার দিকে সাপনিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে টিসিবির পণ্য ক্রয় করতে আসি। স্থানীয় ইউপি সদস্য হাবিবুর রহমান টিপু আমাকে লাইন থেকে বের করে দিলে কথা কাটাকাটি হয়। একপর্যায় টিপু মেম্বার ও তার সহযোগীরা আমাকে মারধর করে।
এব্যাপারে ইউপি সদস্য হাবিবুর রহমান টিপু বলেন,‘ ২০০৬ সালে আমি আ’লীগে যোগদান করেছি, আমি ২বারের নির্বাচিত ইউপি সদস্য, আমি কোন অনৈতিক কর্মকান্ডের সাথে জড়িত নই।’

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network