বরিশালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার

আপডেট: November 3, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

চার দিনের মাথায় ত্রিপক্ষীয় আলোচনায় কর্মবিরতি প্রত্যাহরের ঘোষণা দিয়েছে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন ডক্টর্স অ্যাসোসিয়েশন।মঙ্গলবার দুপুর ১টায় ইন্টার্ন ডক্টর্স অ্যাসোসিয়েশনের সভাপতি সজল পাণ্ডে এবং সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। ঘোষণা দেয়ার পর পরই কাজে যোগ দিয়েছেন তারা।

এর আগে হাসপাতালের পরিচালকের কার্যালয়ে পরিচালক ও জ্যেষ্ঠ চিকিৎসকগণ কর্মবিরতিতে থাকা ইন্টার্ন চিকিৎসক ও সাধারণ সম্পাদক এবং প্রতিপক্ষ মেডিসিন ইউনিট ৪-এর সহকারী রেজিস্ট্রার ডা. মাসুদ খানের মধ্যে আলোচনা হয়।

এই আলোচনা ফলপ্রসূ হওয়ায় ইন্টার্ন চিকিৎসকরা কর্মবিরতি প্রত্যাহারের সিদ্ধান্ত জানান। এর আগে গত ২১ অক্টোবর মেডিসিন ইউনিট ৪-এর সহকারী রেজিস্ট্রার ডা. মাসুদ ইন্টার্ন চিকিৎসকদের সভাপতি ও সাধারণ সম্পাদক কর্তৃক হামলার অভিযোগ তুলে হাসপাতালের পরিচালক বরাবরে লিখিত অভিযোগ করেন।পর দিন ২২ অক্টোবর ডা. মাসুদ খানের বিরুদ্ধে কমিশনবাণিজ্যের পাল্টা লিখিত অভিযোগ করেন ইন্টার্ন চিকিৎসকরা।

ডা. মাসুদ বাদী হয়ে থানায় মামলা করলে ৩১ অক্টোবর দুপুর ২টা থেকে কর্মবিরতি শুরু করেন ইন্টার্ন চিকিৎসকরা।এ বিষয়ে গণমাধ্যমে কথা বলতে রাজি হননি হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network