শিরোনাম
নলছিটিতে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনতাই, গ্রেপ্তার ৭ তিন সহস্রাধিক নেতাকর্মীর মিছিল নিয়ে গণসমাবেশে চেয়ারম্যান প্রার্থী শওকত হাওলাদারের শক্তির জানান বরিশালে সন্তান না হওয়ায় সাত বছর সংসার করা স্ত্রীকে তা’লাক দিয়েছে স্বামী! উজিরপুরে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর, আটক ১ বাকেরগঞ্জে ভাতিজার হামলায় চাচার মৃত্যু, এলাকায় চাঞ্চল্য গোপন ভিডিও ধারণের অভিযোগ, স্বেচ্ছাসেবকদল নেতাকে গণধোলাই চরফ্যাশনে জাতীয় সমবায় দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা জীবননগরে গাঁজাসহ আটক ১, মোটরসাইকেল জব্দ চরফ্যাশনের এওয়াজপুরে সহস্রাধিক নেতাকর্মী নিয়ে তামিম সিকদারের বাইক শোডাউন, গণসংযোগ

বরিশালে করোনায় আরও ৬ জনের প্রাণহানি, শনাক্ত ৯৭

আপডেট: April 28, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় ৯৭ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আর এ সময়ে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন চারজন। এ নিয়ে বিভাগটিতে মোট মৃত্যু সংখ্যা দাঁড়ালো ২৫৭ জনে। এছাড়া বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে।

বুধবার সকালে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য কার্যালয়ের পরিচালক ডা. বাসুদেব কুমার দাস জানান, করোনার প্রথম ঢেউয়ে বরিশাল বিভাগে সংক্রমণের হার কম ছিল। কিন্তু দ্বিতীয় ঢেউয়ে সংক্রমণের হার বেশি। এ অবস্থায় শুধু করোনার টিকা গ্রহণ করলেই চলবে না সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

বিভাগীয় স্বাস্থ্য দপ্তর সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে সবচেয়ে বেশি করোনা শনাক্ত হয়েছে বরিশাল জেলায় ৩৮ জন। এরপর ঝালকাঠিতে ২৩, ভোলায় ২০ জন, পিরোজপুরে ৯, পটুয়াখালীতে ৬ জন ও বরগুনায় ১ জন।

এ নিয়ে গত ১৩ মাসে বিভাগটিতে মোট করোনা আক্রান্ত হয়েছেন ১৪ হাজার ৪০৩ জন। এর মধ্যে সর্বোচ্চ বরিশালে আক্রান্ত হয়েছেন ছয় হাজার ৫৩৩ জন, এরপর পটুয়াখালীতে দুই হাজার ৯৮ জন, ভোলায় এক হাজার ৭৩০ জন, পিরোজপুরে এক হাজার ৫৭৪ জন, ঝালকাঠিতে এক হাজার ২৫৭ জন এবং বরগুনায় এক হাজার ২১১ জন।

এদিকে গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে করোনা আক্রান্ত ৭৯ জন রোগী সুস্থ হয়েছেন। এ নিয়ে বিভাগটিতে মোট সুস্থ হয়েছেন ১১ হাজার ৬৩৯জন। আর বিভাগটিতে করোনা আক্রান্ত দুই হাজার ৭৬৪ জন রোগী চিকিৎসাধীন। এর মধ্যে কিছু রোগী হাসপাতালে ও অন্যরা নিজ বাসায় চিকিৎসাধীন। বিভাগটিতে করোনায় আক্রান্ত হয়ে মৃত ২৫৭ জনের মধ্যে সবচেয়ে বেশি মারা গেছেন বরিশাল জেলায় ১০৬ জন। এরপর পটুয়াখালীতে ৫০ জন, পিরোজপুরে ৩১ জন, ঝালকাঠিতে ২৪ জন, বরগুনায় ২৪ জন ও ভোলায় ২২ জন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network