শিরোনাম
বাবুগঞ্জে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের বাড়িতে অস্ত্রের মুখে ডাকাতি, জিম্মি করে মালামাল লুট গুঠিয়া বিএনপি কার্যালয়ে ডাবল স্ট্যান্ডঃ আ.লীগ নেতাদের আপ্যায়ন, বিএনপি নেতাদের শায়েস্তা বাকেরগঞ্জের নিমতলা–বাদলপাড়া সড়কের বেহাল দশা, সংস্কারের দাবি স্থানীয়দের বাকেরগঞ্জে অবৈধ বালু উত্তোলনের দায়ে ৩ জনকে কারাদণ্ড বরিশালে সেইলর আউটলেটে মাফিয়া সেল অফার উজিরপুরে প্রাথমিক শিক্ষক সমিতির কাউন্সিল, সভাপতি মোবারক সম্পাদক খলিল বাকেরগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে র‌্যালি ও আলোচনা সভা ভোলায় অবৈধ বালু উত্তোলন, ৬ ড্রেজার ও বাল্কহেডসহ আটক ৪০ জীবননগরে বদ্ধ ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার

বরিশালে করোনায় ৭ জনের প্রাণহানি

আপডেট: April 25, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

বরিশালে ফের বেড়েছে করোনায় আক্রান্ত ও উপর্সগ নিয়ে মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় করোনা পজিটিভ ৪ ও আইসোলেশন ওয়ার্ডে উপসর্গ নিয়ে ৩ জনসহ মোট ৭ জনের মৃত্যু হয়েছে।

রোববার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব কুমার দাস।করোনায় মৃত চার ব্যক্তি হলেন- পটুয়াখালীর গলাচিপা উপজেলার মোবারক মোল্লা (৮০), ভোলা সদরের উকিলপাড়ার বাসিন্দা ফরিদা বেগম (৬৫), ভোলার কানাই নগরের  বাসিন্দা মোসাম্মত ফিরোজা (৬৫) ও  পিরোজপুর জেলার ভাণ্ডারিয়া উপজেলার মমতাজ বেগম (৪৫)।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় সূত্রে জানা গেছে, নতুন আক্রান্ত ১০৪ জনের মধ্যে ভোলায় ৩৯ জন। এ জেলায় মোট শনাক্ত ১ হাজার ৬৭৩ জন। এছাড়া পটুয়াখালী জেলায় নতুন করে ১২ জন শনাক্ত হয়ে মোট সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৭৪ জন।

বরিশালে নতুন ২৪ জন নিয়ে মোট সংখ্যা ৬ হাজার ৪৪৫ জন। পিরোজপুরে মোট শনাক্ত ১ হাজার ৫৫০ জন। গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত হয়েছে ১২ জন। বরগুনায় নতুন করে কেউ শনাক্ত হয়নি। এ জেলায় মোট শনাক্ত হয়েছে ১ হাজার ২০৩ জন। ঝালকাঠি জেলায় নতুন ১৭ জন নিয়ে মোট শনাক্ত হয়েছে ১ হাজার ২১০ জন। জেলায় এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১১ হাজার ৩৯৮ জন।

শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের তথ্য অনুযায়ী, ২৪ ঘণ্টায় এই ওয়ার্ডের আইসোলেশনে মোট ১৭ জন রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ৪ জনকে করোনা ওয়ার্ডে নেওয়া হয়েছে। ৩ জন উপসর্গ নিয়ে ও একজন করোনা পজিটিভ রোগী মৃত্যুবরণ করেছেন। বর্তমানে করোনা ইউনিটে মোট ১২৬ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। যার মধ্যে ৫২ জনের করোনা পজিটিভ এবং ৭৪ জন করোনা টেস্ট রিপোর্টের অপেক্ষায় আছেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network