শিরোনাম
বরিশালে দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ২ সদস্য আটক জনপ্রিয় অভিযান নিউজ টিভি দেশব্যাপী প্রতিনিধি ও সাংবাদিক নিয়োগ বাকেরগঞ্জে মাছ ধরার নিষিদ্ধ জাল বিক্রি করায় দুই ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা কুয়াকাটায় এক জালেই ৪৬ মণ ইলিশ, বিক্রি ৪৮ লাখ ৫০ হাজার টাকায় মনপুরায় খালে বিষ দিয়ে মাছ শিকার, ৩ জেলে কারাগারে তিস্তা মহাপরিকল্পনার পাইলট প্রকল্পের কাজ অল্প কিছুদিনের মধ্যেই শুরু হবে: পানি সম্পদ প্রতিমন্ত্রী মেয়াদ শেষ হওয়ায় বাকেরগঞ্জে ১১টি ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগের প্রস্তাব পটুয়াখালী জেলার জমিয়াতুল মোদার্রেছীনের সাবেক সভাপতি আব্দুল হান্নান আজিজির সুস্থতার জন্য দোয়া কামনা ভারতে অনুপ্রবেশকালে ৮ বাংলাদেশী নারী আটক

বরিশালে ছয় প্রতিষ্ঠানকে ৪৮ হাজার টাকা জরিমানা

আপডেট: May 4, 2020

  • ফেইসবুক শেয়ার করুন
বরিশাল নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ছয়টি প্রতিষ্ঠানকে ৪৮ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার সকাল থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিয়াউর রহমান এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
 
নগরীর কাটপট্টি থানা সড়কের মেডিসিন মার্কেটে অভিযানের সময় বেশ কয়েকটি মিডিসিন প্রতিষ্ঠানে মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়া যায়। পরে সেসব প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।
এর আগে নগরীর তালতলী এলাকার বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। সেখানে মূল্য তালিকা না থাকা ও অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রির অপরাধে কয়েকটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিয়াউর রহমান বলেন, ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিনটি মেডিসিন ব্যবসা প্রতিষ্ঠানসহ ছয়টি প্রতিষ্ঠানকে ৪৮ হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।
  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network